National Special News Special Reports

অসহায় বাবা মৃত সন্তানকে কাঁধে নিয়ে ৯০ কিলোমিটার পথ পাড়ি দিলেন বাইকের পিছনে বসে

0
(0)

খবর লাইভ  : অ্যাম্বুলেন্সের খরচ বহন করতে না পেরে অসহায় বাবা মৃত সন্তানকে কাঁধে নিয়ে ৯০ কিলোমিটার পথ পাড়ি দিলেন বাইকের পিছনে বসে। গোটা দেশে তোলপাড় শুরু হয়েছে এ ঘটনা সামনে আসতেই । ১০ বছর বয়সি ওই ছেলের মৃত্যু হয় অন্ধ্রপ্রদেশের শ্রী ভেঙ্কটেশ্বর রামনারায়ণ রুইয়া গভর্নমেন্ট জেনারেল হাসপাতালে। এদিকে হতভাগ্য বাবাও মৃত সন্তানকে কাঁধে নিয়ে বাইকের পেছনে বসে ৯০ কিলোমিটার পথ পাড়ি দেন অ্যাম্বুলেন্স ভাড়া না থাকায়।

অভিযোগ উঠেছে, অ্যাম্বুলেন্স চালক ২০ হাজার টাকা ভাড়া চেয়েছিলেন ৯০ কিলোমিটার পথ যেতে, যা কোনো ভাবেই দেওয়া সম্ভব ছিলনা ওই দরিদ্র, অসহায় বাবার পক্ষে। অনেক আকুতি-মিনতি করলেও অ্যাম্বুলেন্স চালক ওই হতভাগ্য বাবার কথা শোনেনি। কম ভাড়ায় যেতে ওই চালক রাজি হয়নি । এমন বিপদে কেউই এগিয়ে আসেনি ওই অসহায় বাবাকে সাহায্য করতে। বাধ্য হয়েই ওই বাবা উঠেন এক পরিচিত ব্যক্তির বাইকে। কাঁধে নেন সন্তানের মৃতদেহ। ওই অবস্থায় তাকে ৯০ কিলোমিটার পথ পাড়ি দিতে হয়েছে । এ ঘটনার ভিডিওটি টুইট করেছেন অন্ধ্রপ্রদেশের নেতা চন্দ্রবাবু নাইড়ু। এর পরই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। ঘটনা জানতে পেরে স্থানীয় প্রশাসন তড়িঘড়ি তদন্তের নির্দেশ দেয় ।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *