Special News Special Reports

বাবুলকে শপথগ্রহণ করানোর চিঠি পেলেই প্রত্যাখ্যান করবেন ডেপুটি স্পিকার!

0
(0)

খবর লাইভ : বাবুল সুপ্রিয়কে শপথগ্রহণ করানোর চিঠি পেলেই তা সবিনয়ে প্রত্যাখ্যান করবেন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়। শনিবার সন্ধ্যায় টুইট করে রাজ্যপাল জগদীপ ধনখড় বাবুলের শপথের অনুমতি দেওয়ার কথা ঘোষণা করেন। তিনি লেখেন, ‘ভারতের সংবিধানের ১৮৮ অনুচ্ছেদে উল্লিখিত আমার উপর থাকা ক্ষমতার ভিত্তিতে, ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়কে পশ্চিমবঙ্গ বিধানসভার তরফে ১৬১ বালিগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচিত শ্রী বাবুল সুপ্রিয়কে শপথগ্রহণ করানোর দায়িত্ব দিলাম’। ১৬ এপ্রিল বালিগঞ্জ বিধানসভার উপনির্বাচনে জয় পেলেও, গত প্রায় দু’সপ্তাহ ধরে শপথ নিতে পারেননি বাবুল। তাই রাজ্যপালের এমন ঘোষণার পর স্বস্তির নিঃশ্বাস ফেলেন তিনি।
এর পর বাবুল টুইট করে ধন্যবাদ জানান ধনখড়কে। তবে স্পিকারের কাছে শপথ নিতে না পারার জন্য ‘দুঃখ’ পেয়েছেন বলেও লিখেছিলেন বাবুল। কিন্তু রাজ্যপালের এমন সিদ্ধান্ত মানতে নারাজ বলে জানিয়ে দেন ডেপুটি স্পিকার। আর তাঁর এমন সিদ্ধান্তের পরেই বাবুলের শপথগ্রহণ নিয়ে ফের অনিশ্চয়তা তৈরি হয়েছে। কারণ নিজের অবস্থানে অনড় থেকে ডেপুটি স্পিকার আশিস বলেছেন, ‘‘আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, তা আমি পালন করতে পারব না। কারণ, রাজ্যপাল যে সিদ্ধান্ত নিয়েছেন, তা কার্যকর হলে, তাতে বিধানসভার স্পিকারের অপমান হবে। তাই আমার কাছে বাবুল সুপ্রিয়র শপথগ্রহণ করানোর চিঠি এলেই সবিনয়ে তা প্রত্যাখ্যান করব।’’নতুন করে জটিলতা দেখা দেওয়ায় বালিগঞ্জের বিধায়ক পদে শপথগ্রহণ কবে হবে, তা নিয়ে অনিশ্চয়তা বজায় রইল।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *