Special News Special Reports

ফের বিদ্রোহ, বারাসত জেলা কমিটি থেকে ইস্তফা ১৫ বিজেপি নেতার

0
(0)

খবর লাইভ : রাজ্যজুড়ে বিজেপি বিধায়ক, জেলা সভাপতি, ব্লক সভাপতি থেকে সাধারণ কর্মীরা তৃণমূলে যোগ দিচ্ছেন। উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গ, সর্বত্রই একই অবস্থা। জেলায় জেলায় গণইস্তফা দিচ্ছেন গেরুয়া শিবিরের নেতারা। রাজ্য সভাপতি বদল করেও বিজেপির অন্দরের বিদ্রোহ থামানো যায়নি। এবার বিদ্রোহ বিজেপির বারাসত জেলা কমিটিতে। জেলা সভাপতির বিরুদ্ধে তোপ দেগে ইস্তফা দলেন ১৫ জন নেতা।
বিজেপির বারাসাত জেলা কমিটির ৬৯ জন সদস্যের মধ্যে ১৫ জন ইস্তফা দিলেন। ইতিমধ্যেই তাঁদের পদত্যাগের চিঠি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের কাছে পৌঁছে গিয়েছে। সেই চিঠিতে জেলার বর্তমান সভাপতি তাপস মিত্রর বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছেন পদত্যাগীরা।

তাঁদের অভিযোগ, ‘কামিনী কাঞ্চন’-এর বিনিময়ে তাপসবাবু বিভিন্ন জায়গায় নিজের পছন্দের লোকদের পদ বিলি করছে। জেলার পুরনো সদস্যদের গুরুত্ব দেওয়া হচ্ছে না। তৃণমূলের সঙ্গে দলের জেলা সভাপতির গোপন আঁতাতের অভিযোগও তুলেছেন পদত্যাগী বিজেপি নেতারা।
বিদ্রোহী বিজেপি নেতাদের বক্তব্য, জেলা সভাপতি তাপস মিত্র দীর্ঘদিনের বরিষ্ঠ কার্যকর্তাদের সম্মান দিচ্ছেন না। অযোগ্য লোকেদের মুড়ি-মুড়কির মতো পদ বিলি করছেন। ‘কামিনী কাঞ্চন’ ও অর্থের বিনিময়ে অযোগ্য ব্যক্তিদের পুরভোটের টিকিট বিলি করেছেন তিনি। শাসকদলের নেতাদের অঙ্গুলিহেলনে জেলার সংগঠনকে ধুলোয় মিশিয়ে দিচ্ছেন। যদিও দলের জেলা তাপস মিত্র সভাপতি বিদ্রোহী বিজেপি নেতাদের তোলা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *