ঝালদায় নিহত তপন কান্দুর ছেলেকে প্রাণে মারার হুমকি

খবর লাইভ : ঝালদায় তপন কান্দুর ছেলে দেব কান্দুকে প্রাণে মারার হুমকির অভিযোগ তৃনমূল কর্মী ভীম তেওয়ারির বিরুদ্ধে। শনিবার বাজার করে ফেরার সময় দেব কান্দুকে প্রাণে মারার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। তপন কান্দু খুনে মূল অভিযুক্ত ভীম তেওয়ারি। গত সপ্তাহেই তাঁকে অস্থায়ী ক্যাম্পে ডেকে জেরা করে সিবিআই। এবার তাঁর বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ দায়ের করল দেব কান্দুর পরিবার।
তপন কান্দুর পরিবার জানায়, শনিবার বাজার করে ফেরার সময় ছেলে দেব কান্দুর রাস্তা আটকায় ভীম তেওয়ারি। তপন কান্দুর খুনের তদন্তে এর আগে ভীমের নাম সামনে এনেছেন স্ত্রী পূর্ণিমা কান্দু। লিখিত অভিযোগে ওই তৃণমূল কর্মীর নাম ছিল। গত সপ্তাহে ভীমকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। এবার সেই কারণেই ছেলেকে খুনের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ পরিবারের। এমন হুঁশিয়ারিতে আতঙ্কে রয়েছেন কান্দু পরিবার।

আরও পড়ুন- 

ছেলে দেব কান্দু জানান, শনিবার রাস্তা আটকে ভীম তেওয়ারি হুঁশিয়ারি দেয়, ‘তপন শেষ। তপনের একটাই আছিস। তপন গেল, এরপর তুইও যাবি। আমাদের তোরা চিনিস না। সতর্ক হয়ে যা, নাহলে বিপদ রাখার জায়গা পাবি না।’ এই হুঁশিয়ারি পেয়ে থানায় অভিযোগ দায়ের করেন দেব কান্দু।
১৩ মার্চ সন্ধেয় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় ঝালদা পুরসভার ২ নম্বর কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুর। বিকেলে হাঁটার সময় ঝালদা-বাগমুন্ডি রোডের উপরে গুলিবিদ্ধ হন তিনি। গোকুলনগর গ্রামের কাছে উল্টো দিক থেকে আসা একটি বাইকে আসা ৩ জন দুষ্কৃতী তাঁকে লক্ষ্য গুলি করে। তাঁর পেটে গুলি লাগে। রাস্তায় রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন তপন। এরপর দুষ্কৃতীরা ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago