Special News Special Reports

বিজেপি বিধায়ককে সভাপতি মানতে নারাজ, বাস চালাতে বেঁকে বসল মালিক-শ্রমিকরা

0
(0)

খবর লাইভ  : বাস মালিক সমিতির সভাপতি করা হয়েছে বিজেপি বিধায়ককে৷ তাঁকে মানতে নারাজ তৃণমূলের শ্রমিক সংগঠন৷ বিজেপি বিধায়ককে সভাপতি করার প্রতিবাদ জানিয়ে বনগাঁর মতিগঞ্জ বাসস্ট্যান্ডের কাছে বাস রেখে অবরোধ করেন আইএনটিটিইউসির শ্রমিকরা৷ এর জেরে নাকাল হতে হয় নিত্যযাত্রীদের৷ তাঁদের কাছে ক্ষমা চেয়ে নেন শ্রমিকরা।

আরও পড়ুন  – ঝালদায় নিহত তপন কান্দুর ছেলেকে প্রাণে মারার হুমকি

বাস মালিক সমিতির সভাপতি করা হয়েছে বাগদার বিজেপি বিধায়ক বিশ্বজিৎ দাসকে৷ এতেই আপত্তি তুলেছেন আইএনটিটিইউসির শ্রমিকরা৷ তাঁদের বক্তব্য, উনি বাগদার বিধায়ক৷ বাগদায় থাকুন৷ বনগাঁয় আসার প্রয়োজন কী? তাঁকে ওই পদে মানতে নারাজ শ্রমিকরা৷ তাই রবিবার সকাল থেকে বনগাঁ মতিগঞ্জ বাসস্ট্যান্ডে শুরু হয় অবরোধ৷ বনগাঁ বাস ইউনিয়নের আইএনটিটিইউসির সম্পাদক সুদেব পাল বলেন, ‘আমরা নান্টু ঘোষের ছত্রছায়ায় থাকতে চাই৷ তিনি আইএনটিটিইউসির বনগাঁ জেলার সভাপতি৷ বিশ্বজিৎ দাসকে আমরা চিনি না৷ তিনি বাগদার বিধায়ক৷’

আরও এক শ্রমিক নেতা বিশ্বজিৎ সরকার জানান, শনিবার মালিক সমিতির সভাপতি পদ থেকে পদত্যাগ করেন শঙ্কর আঢ্য৷ তারপরই দায়িত্ব নেন বিশ্বজিৎ দাস৷ তিনি বিজেপির বিধায়ক৷ গোপালনগরে বাড়ি৷ এখান থেকে অতদূর রোজ রোজ আমাদের পক্ষে যাওয়া অসম্ভব৷ বাগদার বিধায়ককে আমরা মেনে নেব না৷

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *