খবর লাইভ : যাত্রীবাহী বাস থেকে বিস্ফোরক সহ এক দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিস। এসটিএফ ও কাটোয়া থানার পুলিস যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। ধৃতের নাম এজাবুল শেখ। পূর্বস্থলী থানার খড়দত্ত পাড়া এলাকা বাসিন্দা এজাবুল। তার কাছ থেকে ৬ কেজি বারুদ উদ্ধার করেছে পুলিশ। বিভিন্ন এলাকায় বারুদ সরবরাহ করত এজাবুল। আজ, রবিবার ধৃতকে কাটোয়া মহকুমা আদালতে তোলা হয়।
গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে, এসটিকেকে রোডের উপর ওত পেতে বসেছিল এসটিএফের একটি দল ও কাটোয়া থানার পুলিস। সাদা পোশাকে অপেক্ষা করছিল তারা৷ এরপর কাটোয়া থেকে গড়াগাছাগামী ওই বাসটি আসতেই ঘিরে ফেলে পুলিশ⁰। বাসের ভিতর থেকে এজাবুলকে নামানো হয়। বারুদের ব্যাগটিকেও সাবধানে নামানো হয়। ধৃত ব্যক্তি বারুদ ভর্তি ব্যাগটি নিয়ে কোথায় যাচ্ছিল, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিস।
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, দু’রকমের বারুদ ছিল। একটি আর্সেনিক সালফাইড ও অন্যটি পটাসিয়াম ক্লোরাইড। এই দুটি রাসায়নিক মিশিয়েই বোম তৈরি হয়৷ বিহার থেকে বীরভূম হয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে পৌঁছত এগুলি। ধৃত এজাবুল কোথা থেকে বারুদ নিয়ে আসছিল বা কোথায় পাঠাচ্ছিল, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিস৷ এই চক্রের বাকি মাথাদেরও নাগাল পেতে অভিযান চালাবেন গোয়েন্দারা।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…