খবর লাইভ : বাস মালিক সমিতির সভাপতি করা হয়েছে বিজেপি বিধায়ককে৷ তাঁকে মানতে নারাজ তৃণমূলের শ্রমিক সংগঠন৷ বিজেপি বিধায়ককে সভাপতি করার প্রতিবাদ জানিয়ে বনগাঁর মতিগঞ্জ বাসস্ট্যান্ডের কাছে বাস রেখে অবরোধ করেন আইএনটিটিইউসির শ্রমিকরা৷ এর জেরে নাকাল হতে হয় নিত্যযাত্রীদের৷ তাঁদের কাছে ক্ষমা চেয়ে নেন শ্রমিকরা।
আরও পড়ুন – ঝালদায় নিহত তপন কান্দুর ছেলেকে প্রাণে মারার হুমকি
বাস মালিক সমিতির সভাপতি করা হয়েছে বাগদার বিজেপি বিধায়ক বিশ্বজিৎ দাসকে৷ এতেই আপত্তি তুলেছেন আইএনটিটিইউসির শ্রমিকরা৷ তাঁদের বক্তব্য, উনি বাগদার বিধায়ক৷ বাগদায় থাকুন৷ বনগাঁয় আসার প্রয়োজন কী? তাঁকে ওই পদে মানতে নারাজ শ্রমিকরা৷ তাই রবিবার সকাল থেকে বনগাঁ মতিগঞ্জ বাসস্ট্যান্ডে শুরু হয় অবরোধ৷ বনগাঁ বাস ইউনিয়নের আইএনটিটিইউসির সম্পাদক সুদেব পাল বলেন, ‘আমরা নান্টু ঘোষের ছত্রছায়ায় থাকতে চাই৷ তিনি আইএনটিটিইউসির বনগাঁ জেলার সভাপতি৷ বিশ্বজিৎ দাসকে আমরা চিনি না৷ তিনি বাগদার বিধায়ক৷’
আরও এক শ্রমিক নেতা বিশ্বজিৎ সরকার জানান, শনিবার মালিক সমিতির সভাপতি পদ থেকে পদত্যাগ করেন শঙ্কর আঢ্য৷ তারপরই দায়িত্ব নেন বিশ্বজিৎ দাস৷ তিনি বিজেপির বিধায়ক৷ গোপালনগরে বাড়ি৷ এখান থেকে অতদূর রোজ রোজ আমাদের পক্ষে যাওয়া অসম্ভব৷ বাগদার বিধায়ককে আমরা মেনে নেব না৷
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…