খবর লাইভ : পাকিস্তানের নয়া তদারকি প্রধানমন্ত্রী পদে নাম সুপারিশ করার জন্য বিদায়ী প্রধানমন্ত্রী ইমরান খান এবং ন্যাশনাল অ্যাসেম্বলির বিদায়ী বিরোধী দলনেতা শাহবাজ শরিফের কাছে চিঠি পাঠালেন প্রেসিডেন্ট আরিফ আলভি। রবিবার রাতে পাকিস্তানের ক্যাবিনেট সচিবালয় বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছিল, ইমরান আর দেশের প্রধানমন্ত্রী নন। তার আগে ইমরানের পরামর্শ মেনে পার্লামেন্টের নিম্নকক্ষ ন্যাশনাল অ্যাসেম্বলি ভেঙে দেওয়ার কথা ঘোষণা করেন প্রেসিডেন্ট আলভি। ফলে অধিবেশন ডেকে আর নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের সুযোগ নেই। এই পরিস্থিতিতে আগামী আট দিন অর্থাৎ ১১ এপ্রিলের মধ্যে নতুন তদারকি প্রধানমন্ত্রী নিয়োগ করতে হবে। তাঁরই তত্ত্বাবধানে পরবর্তী ৯০ দিনের মধ্যে করতে হবে নতুন সাধারণ নির্বাচন।
আরও পড়ুন- বগটুইয়ে নিহতদের পরিবারের ১০ জনকে চাকরির নিয়োগপত্র মুখ্যমন্ত্রীর
দেশের সংবিধানের ২২৪-এ (৪) নম্বর ধারা অনুযায়ী, বর্তমানে কেয়ারটেকার প্রধানমন্ত্রী নিযুক্ত করা হবে পাকিস্তানে। তবে যতদিন না পর্যন্ত কেয়ারটেকার প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করা হচ্ছে, ততদিন প্রধানমন্ত্রী হিসেবেই দায়িত্ব পালন করবেন ইমরান খান। ফলে নিজের পদ থেকে বহিষ্কৃত হওয়ার পরও গদিচ্যুত হলেন না ইমরান।
পাক সংবাদমাধ্যম সূত্রে খবর, আগামী ১৫ দিনের মধ্যেই পাকিস্তানে কেয়ারটেকার প্রধানমন্ত্রীর নাম ঘোষণা হতে পারে। ফলে ১৫ দিন পর্যন্ত নিজের চেয়ারেই থাকতে পারবেন ইমরান খান। যদিও সংবিধানের ৯৪ নম্বর ধারা অনুযায়ী, পরবর্তী প্রধানমন্ত্রী নির্বাচিত না হওয়া পর্যন্ত ইমরান খানকেই এই পদে বহাল রাখতে পারেন।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…