International Special News Special Reports

Imran Khan: হঠাৎই নিখোঁজ ৫০ পাক মন্ত্রী! গদি বাঁচাতেই কি ইমরানের নতুন চাল ?

0
(0)

খবর লাইভ : সেনার সমর্থন হারিয়ে প্রবল চাপে প্রাক্তন পাক অধিনায়ক ইমরান খান। পরিস্থিতি এতটাই সঙ্গীত যে স্বামীর গদি বাঁচাতে ‘কালো জাদু’র আশ্রয় নিচ্ছেন ইমরানের স্ত্রী বুশরা বিবি! সূত্রের খবর, সপ্তাহের শুরুতেই আস্থা ভোটের মুখে পড়তে চলেছেন পাক প্রধানমন্ত্রী। এর মধ্যেই নতুন পাকিস্তানের সংবাদমাধ্যমগুলির দাবি, অনাস্থা প্রস্তাব আনার আগে খোঁজ মিলছে না তেহরিক-ই-ইনসাফের বেশ কিছু নেতা-মন্ত্রীর। কম পক্ষে ৫০ জন মন্ত্রীর দেখা মিলছে না বলে জানা গিয়েছে। সবটাই নাকি ইমরানের বিরুদ্ধে আনা অনাস্থার সঙ্গে জড়িত।
পাকিস্তানের একটি সংবাদমাধ্যম দাবি , এই মন্ত্রীরাই ইমরানের বিরুদ্ধে ভোট দিতে চলেছেন। ফলে মন্ত্রীদের খোঁজ না মেলায় আঙুল উঠছে গদি বাঁচাতে মরিয়া ইমরানের দিকেই।

আরও পড়ুন- Congress: কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং-কে এক বছর কারাদণ্ডের নির্দেশ ইন্দোর আদালতের  

এদিকে নয়া জল্পনা, আজ রবিবারই পদত্যাগ করতে পারেন ইমরান খান। নেপথ্যে তাঁর ইউটিউব চ্যানেল। সম্প্রতি ওই চ্যানেলটির নাম থেকে ‘প্রধানমন্ত্রী’ শব্দটি বাদ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী পদে ইমরান খানের গদি হারানো শুধুমাত্র সময়ের অপেক্ষা, এমনই মত ওয়াকিবহাল মহলের। তাঁর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছেন বিরোধীরা। শুক্রবারের অধিবেশনে অনাস্থা আনার কথা থাকলেও তেহরিক-ই-ইনসাফের এক নেতার মৃত্যুর কারণে অধিবেশন স্থগিত করে দেন পাকিস্তান (Pakistan) সংসদের স্পিকার আসাদ কাইজার। ফলে সেদিন বেঁচে যান ইমরান!

পরিস্থিতি আরও খারাপ হয়েছে কারণ, পাক সেনাও ইমরানের উপর থেকে হাত সরিয়ে নিয়েছে। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি, পাক সেনার চার শীর্ষ পদাধিকারী ইমরানকে পদত্যাগ করার পরামর্শ দিয়েছেন। যাঁদের মধ্যে অন্যতম সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া। একদিকে সেনার সমর্থন হারানো, অন্যদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে গত কয়েক মাস ধরেই উঠছে একের পর এক অভিযোগ। দেশের অর্থনীতি, বিদেশ নীতি কোনও কিছুই নাকি তিনি সামলাতে পারছেন না। এমন প্রতিকূল পরিস্থিতিতে গদি বাঁচাতে পারবেন ইমরান? এটাই এখন লাখ টাকার প্রশ্ন পাক রাজনৈতিক মহলে।
#Imran khan
#Pakistan
#president

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *