খবর লাইভ : একাধিক তৃণমূল (TMC) নেতার বিরুদ্ধে কয়লা, গরু পাচারের অভিযোগে তদন্তে নেমেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য বারবার ডেকে পাঠানো হয়েছে। বাদ যাননি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee) । ইতিমধ্যেই বেশ কয়েকবার দিল্লিতে ইডি, সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হয়েছে তাঁকে।
সোমবার নবান্নে সাংবাদিক সম্মেলন করে কেন্দ্রের উপরই সমস্ত দায় চাপালেন তিনি। মুখ্যমন্ত্রীর স্পষ্ট অভিযোগ, ”কয়লা, গরু পাচারের উৎস অন্যত্র। কয়লা (Coal) খনিগুলো পাহারা দেয় সিআইএসএফ। সীমান্ত দিয়ে গরু (Cattle)পাচারের বিষয়টি বিএসএফের দেখার কথা। এগুলো কিছুই আমাদের হাতে নেই। রাজ্যের কী করার আছে? আর এসব পাচারের উৎস অন্যত্র। কেন্দ্র সেই উৎস বন্ধে কোনও কাজ করছে না।”
আরও পড়ুন- তদারকি প্রধানমন্ত্রীর নাম সুপারিশের জন্য ইমরান, শাহবাজকে চিঠি পাক রাষ্ট্রপতির
তিনি বলেন, ”উত্তরপ্রদেশ, রাজস্থান, অসম থেকে গরু ও কয়লা পাচার হচ্ছে বাংলাদেশে। কিন্তু এই সবকিছুর উৎস তো অন্য জায়গায়। কেন কেন্দ্র পাচারের উৎস বন্ধ করতে সক্রিয় নয়?” তাঁর আরও বক্তব্য, ”লকডাউনের সময় থেকেই বর্ডার এলাকায় ট্রাক চলাচল নিয়ে সতর্ক করা হয়েছিল। কিন্তু তা হয়নি।”
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…