International Special News Special Reports

তদারকি প্রধানমন্ত্রীর নাম সুপারিশের জন্য ইমরান, শাহবাজকে চিঠি পাক রাষ্ট্রপতির

0
(0)

খবর লাইভ  : পাকিস্তানের নয়া তদারকি প্রধানমন্ত্রী পদে নাম সুপারিশ করার জন্য বিদায়ী প্রধানমন্ত্রী ইমরান খান এবং ন্যাশনাল অ্যাসেম্বলির বিদায়ী বিরোধী দলনেতা শাহবাজ শরিফের কাছে চিঠি পাঠালেন প্রেসিডেন্ট আরিফ আলভি। রবিবার রাতে পাকিস্তানের ক্যাবিনেট সচিবালয় বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছিল, ইমরান আর দেশের প্রধানমন্ত্রী নন। তার আগে ইমরানের পরামর্শ মেনে পার্লামেন্টের নিম্নকক্ষ ন্যাশনাল অ্যাসেম্বলি ভেঙে দেওয়ার কথা ঘোষণা করেন প্রেসিডেন্ট আলভি। ফলে অধিবেশন ডেকে আর নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের সুযোগ নেই। এই পরিস্থিতিতে আগামী আট দিন অর্থাৎ ১১ এপ্রিলের মধ্যে নতুন তদারকি প্রধানমন্ত্রী নিয়োগ করতে হবে। তাঁরই তত্ত্বাবধানে পরবর্তী ৯০ দিনের মধ্যে করতে হবে নতুন সাধারণ নির্বাচন।

আরও পড়ুন- বগটুইয়ে নিহতদের পরিবারের ১০ জনকে চাকরির নিয়োগপত্র মুখ্যমন্ত্রীর
দেশের সংবিধানের ২২৪-এ (৪) নম্বর ধারা অনুযায়ী, বর্তমানে কেয়ারটেকার প্রধানমন্ত্রী নিযুক্ত করা হবে পাকিস্তানে। তবে যতদিন না পর্যন্ত কেয়ারটেকার প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করা হচ্ছে, ততদিন প্রধানমন্ত্রী হিসেবেই দায়িত্ব পালন করবেন ইমরান খান। ফলে নিজের পদ থেকে বহিষ্কৃত হওয়ার পরও গদিচ্যুত হলেন না ইমরান।
পাক সংবাদমাধ্যম সূত্রে খবর, আগামী ১৫ দিনের মধ্যেই পাকিস্তানে কেয়ারটেকার প্রধানমন্ত্রীর নাম ঘোষণা হতে পারে। ফলে ১৫ দিন পর্যন্ত নিজের চেয়ারেই থাকতে পারবেন ইমরান খান। যদিও সংবিধানের ৯৪ নম্বর ধারা অনুযায়ী, পরবর্তী প্রধানমন্ত্রী নির্বাচিত না হওয়া পর্যন্ত ইমরান খানকেই এই পদে বহাল রাখতে পারেন।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *