খবর লাইভ : বগটুইয়ে নিহতদের পরিবারের ১০ জনকে চাকরির নিয়োগপত্র দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কাজে যোগ দিতে এই দশজনের যাতে কোনওরকম কোনও সমস্যা না হয়, জেলাশাসককে তা দেখার নির্দেশ দিলেন তিনি।
কোথায় কাজে যোগ দেবেন, কী কী প্রয়োজন, কীভাবে কাজে যোগ দিতে হয়, এই সংক্রান্ত কোনও সমস্যা হলেও, জেলাশাসককে সে বিষয়েও চাকুরীপ্রাপককে সাহায্য করার নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার দুপুরে নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই ভার্চুয়ালি বগটুইয়ে নিহতদের পরিবারের হাতে তুলে দেন চাকরির নিয়োগপত্র। মিহিলাল শেখ, হাসিনারা খাতুন, সাবিনা বিবি-সহ মোট ১০ জন এদিন রাজ্য সরকারি চাকরির নিয়োগপত্র পান।
আরও পড়ুন- অর্থনৈতিক সংকট এড়াতে খয়রাতি বন্ধ করার পরামর্শ
২১ মার্চ বগটুইয়ের ঘটনার পরই সেখানে ছুটে গিয়েছিলেন মমতা । ঘটনায় আক্রান্তদের পরিবারের (Rampurhat Victim Family) হাতে ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ তুলে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। একইসঙ্গে পরিজনদের চাকরি দেওয়ার প্রস্তাবও দেন তিনি। তিনি জানিয়েছিলেন, ১০ জনের পরিবারকে চাকরি দেওয়া হবে। মুখ্যমন্ত্রীর কোটা থেকে এই চাকরি দেওয়া হবে। প্রথম এক বছর অস্থায়ী চাকরি থাকবে তখন ১০ হাজার টাকা করে পাবেন সবাই। পরের বছরে চাকরি স্থায়ী করে দেওয়া হবে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…