খবর লাইভ : শুক্রবার রাতেই আরবে দেখা মিলেছিল বহু প্রতীক্ষিত চাঁদের। তারপর শনিবার সকালেই পবিত্র রমজান মাসের শুভ সূচনা হলো ভারতে। অনুশাসন ও সংযম-এর মাসের শুরুতে টুইট করে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM)।
On the start of Ramazan, my heartiest greetings and best wishes.
May you be blessed by Allah with strength and fortitude to observe the month.— Mamata Banerjee (@MamataOfficial) April 2, 2022
এই একমাস ‘রোজা’ পালন করেন মুসলিম ধর্মাবলম্বীরা। এই মাস তাঁদের কাছে অনুশাসন এবং সংযমের। এই সময় ইসলাম ধর্মাবলম্বীরা প্রার্থনা, উপবাস এবং সেবামূলক কাজ বেশি করে করে থাকেন। চাঁদ অস্ত যাওয়ার পর থেকে উদয় না হওয়া পর্যন্ত খাবার ও জলস্পর্শ করেন না ধর্মপ্রাণ ব্যক্তিরা। সেহরি আর ইফতারে খাওয়া হয় ভালো খাবার। এই একমাস পর পালিত হবে ইদ-উল-ফিতর (Eid)। এদিন মমতা (Mamata) টুইট করে লেখেন, ‘রমজান মাসের সূচনা হলো। সকলকে অভিবাদন ও শুভেচ্ছা।’




