খবর লাইভ : তৃণমূলের উপপ্রধান ভাদু শেখ খুনে ভাসান শেখ, আর শেখ শফিক নাম দুজনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার মাড়গ্রাম এবং নলহাটি থেকে এঁদের গ্রেফতার করা হয়। ধৃত দের বৃহস্পতিবার রামপুরহাট আদালতে তোলা হবে।
রামপুরহাটের প্রাক্তন এসডিপিও সায়ন আহমেদ এবং সাসপেন্ড হওয়া রামপুরহাটে আইসি ত্রিদীপ প্রামাণিককে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। রামপুরহাট থানার এক জন এএসআই-কেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
আরও পড়ুন- Westbengal: প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত বাংলাকে ৪৭৫ কোটি টাকা আর্থিক সাহায্য করবে কেন্দ্র
তৃণমূলের উপপ্রধান ভাদু শেখ খুনে মালদহ, ঝাড়গ্রাম ও রামপুরহাট থেকে বীরভূম জেলা পুলিশের হাতে গ্রেফতার হয় তিন জন। ধৃতদের নাম শেরা শেখ, সঞ্জু শেখ ও রাজা শেখ। বুধবার তাদের রামপুরহাট আদালতে তোলা হয়। যদিও আদালতে ঢোকার সময় ধৃতরা সংবাদমাধ্যমের কাছে দাবি করে, তাঁদের ফাঁসানো হয়েছে।




