Special News Special Reports State

আনন্দপুর কাণ্ডে দমকল মন্ত্রীর পদত্যাগের পাশাপাশি মোমো কোম্পানির মালিকের গ্রেফতারের দাবিতে মিছিলে সরব শুভেন্দু

0
(0)

খবর লাইভ : আজ রাজ্যজুড়ে রাজনৈতিক ও সামাজিক দাবাদাওয়া, দুর্ঘটনা ও কেন্দ্রীয় নেতাদের আগমন ঘিরে তুখোড় খবর চলছে। রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রস্তুতি জোরদার হওয়ার সঙ্গে সঙ্গে রাজনৈতিক উত্তেজনাও বৃদ্ধি পেয়েছে।

আনন্দপুরের অগ্নিকাণ্ডে উদ্ধারকাজ চলাকালীন আজ আরও ৪টি দেহাংশ উদ্ধার হয়েছে; মোট উদ্ধার সংখ্যা বেড়ে দাঁড়াল ২৫-এ। এই ঘটনার তদন্তে আরও ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মোমো কোম্পানির ম্যানেজার মনোরঞ্জন শিট এবং ডেপুটি ম্যানেজার রাজা চক্রবর্তী। পুলিশ তাদের বারুইপুর আদালতে পেশ করবে।

কলকাতা হাইকোর্টের অনুমতিতে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আনন্দপুরে একটি মিছিল করেন। মিছিলে তিনি বলেন, নিখোঁজদের দ্রুত খুঁজে বের করতে হবে।
সরকারি ক্ষতিপূরণ ৫০ লাখ টাকা হওয়া উচিত এবং সরকারি চাকুরি দেওয়া হোক। যাদের দায় আছে, তাদেরকে দ্রুত গ্রেফতার করা দরকার, মোমো কোম্পানির মালিককেও।
তিনি পাশাপাশি দাবি করেন দমকলমন্ত্রী সুজিত বসুর পদত্যাগ করা উচিত। এরপরেই নড়েচড়ে বসে পুলিশ। শুভেন্দুর দাবি মেনে গ্রেপ্তার করা হয় মোমো কোম্পানির মালিককে নয় ম্যানেজার কে। মিছিল থেকে রাজ্য সরকারের বিরুদ্ধে স্লোগান দিতে দেখা যায় তাঁকে। একটু পরেই নরেন্দ্রপুর থানায় ডেপুটেশন দেবেন শুভেন্দু অধিকারীরা।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *