খবর লাইভ : হুগলির খানাকুলে আজ আয়োজন করা হয়েছে একটি রক্তদান শিবির এবং দু:স্থদের বস্ত্র বিতরণ অনুষ্ঠান। ইনসাফ ক্লাবের ব্যবস্থাপনায় এই স্বেচ্ছায় রক্তদান শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুব তৃণমূল নেত্রী সায়নী ঘোষ।
আরও পড়ুন- GTA: মাস দুয়েকের মধ্যে জিটিএ নির্বাচন, দার্জিলিংয়ে ঘোষণা মমতার
বালিপুর হাইস্কুল মাঠে সকাল 11 টায় শুরু হবে এই রক্তদান শিবির। ইতিমধ্যেই রক্তদান শিবিরের সমস্ত প্রস্তুতি শেষ পর্যায়ে। উদ্যোক্তাদের পক্ষে সেখ সাকিম জানিয়েছেন , গরমে এমনিতেই রক্তের চাহিদা বেড়ে যায় । সেই কথা মাথায় রেখেই আয়োজন করা হয়েছে এই রক্তদান শিবিরের। এই উদ্যোগ কে কেন্দ্র করে এলাকার মানুষের মধ্যে রীতিমতো উৎসাহের পরিবেশ।




