International Special News Special Reports

Lock down in China: চিনের তৃতীয় বৃহত্তম শহর সাংহাইয়ের অর্ধেক অঞ্চল জুড়ে জারি লকডাউন

0
(0)

খবর লাইভ : অতিমারি-পর্বের গোড়া থেকেই ‘জিরো কোভিড’ নীতি নিয়ে চলা চিনের বেশির ভাগ শহরেই ইতিমধ্যেই করোনা সংক্রান্ত নানা বিধিনিষেধ জারি হয়েছে।
এই পরিস্থিতিতে রবিবার চিনের তৃতীয় বৃহত্তম শহর সাংহাইয়ের অর্ধেক অঞ্চল জুড়ে জারি করা হয়েছে প্রথম দফার লকডাউন।

আরও পড়ুন- Subhendu Adhikari: বিধানসভায় মারপিট, শুভেন্দুকে সাসপেন্ড স্পিকারের
সাংহাইয়ের স্থানীয় প্রশাসন রবিবার রাতে জানিয়েছে, শহর জুড়ে গণ পরীক্ষা শুরু হওয়ার সাংহাইয়ের অন্তর্গত পুডং আর্থিক জেলা এবং আশেপাশের অঞ্চলগুলি সোমবার থেকে শুক্রবার পর্যন্ত লকডাউন জারি থাকবে। দ্বিতীয় ধাপে, সাংহাইয়ে মাঝ দিয়ে বয়ে চলা হুয়াংপু নদীর পশ্চিমে বিস্তীর্ণ ঘনবসতিপূর্ণ ডাউনটাউন এলাকায় শুরু হবে পাঁচ দিনের লকডাউন।রবিবার সাংহাই শহরে মোট ৩,৫০০টি নতুন সংক্রমণের ঘটনা চিহ্নিত হয়েছে।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *