National Special News Special Reports

Congress: কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং-কে এক বছর কারাদণ্ডের নির্দেশ ইন্দোর আদালতের  

0
(0)

খবর লাইভ : কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং-সহ (Digvijaya Singh Awarded One-year Jail) 6 জনকে 1 বছরের  কারাদণ্ডের সাজা দিল ইন্দোরের আদালত ।  2011 সালে ভারতীয় জনতা যুব মোর্চার আন্দোলনরত কর্মীদের সঙ্গে সংঘর্ষে (Digvijaya Singh Clash with BJYM Workers) জড়িয়ে পড়ার মামলায় এই সাজা দেয় আদালত । যদিও পরে প্রত্যেককে 25,000 টাকার ব্যক্তিগত বন্ডে জামিন দেওয়া হয়েছে ।

ভারতীয় দণ্ডবিধির 325 নং ধারা অর্থাৎ ইচ্ছাকৃত ভাবে আঘাত করার মামলা এবং 109 নং ধারা অর্থাৎ হামলায় প্ররোচনা দেওয়ার মামলায় দিগ্বিজয় সিং (Digvijaya Singh Sentences One Year Imprisonment) ও উজ্জয়িনীর প্রাক্তন সাংসদ প্রেমচন্দ গুড্ডুকে দোষী সাব্যস্ত করেছেন বিচারক মুকেশ নাথ ।

আরও পড়ুন- Gariahat Flyover: টানা পাঁচ দিন বন্ধ গড়িয়াহাট উড়ালপুল, খুলবে মঙ্গলবার ভোরে
জামিন পাওয়ার পর দিগ্বিজয় সিং সাংবাদিকদের বলেন, তাঁর বিরুদ্ধে আদালত যে রায় দিয়েছে তিনি তাকে চ্যালেঞ্জ করে উচ্চতর আদালতে যাবেন । প্রবীণ কংগ্রেস নেতার অভিযোগ, “আসল এফআইআর-এ অভিযুক্ত হিসেবে আমার নামের উল্লেখ নেই । পরে রাজনৈতিক চাপের কারণে অভিযুক্তদের তালিকায় আমার নামও যুক্ত করে পুলিশ ।”
#Digvijaya Singh
#Congress
#Jail
#Indore Court

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *