খবর লাইভ : বিজেপিকে বঙ্গে জাঁকিয়ে বসতে সাহায্য করেছিল রাম-বাম আঁতাত। রাজনৈতিক বিশ্লেষক থেকে শুরু করে রাজনৈতিক বিশেষজ্ঞ; সকলেরই মত ছিল বিজেপি ও বামদের যোগাযোগ রয়েছে, ভোটের আদান-প্রদান ঘটেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও একাধিকবার রাম-বাম আঁতাতের কথা বলেছেন।
সম্প্রতি রামপুরহাটের বগটুইয়ের ঘটনায় আবারও স্পষ্ট হল সেই একই জিনিস।বগটুইয়ের ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে বঙ্গ বিজেপির অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে শনিবার একটি ছবি টুইট করা হয়। মুখ্যমন্ত্রীর খেলা হবে স্লোগানকে আক্রমণ করে লেখা হয়, “এই খেলার কথাই বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়?” সঙ্গে জুড়ে দেওয়া হয় মুখ্যমন্ত্রীর পায়ের ছবি। ছবিটি দুটি অর্ধে বিভক্ত, একটিতে তিনি ফুটবলে পা দিয়ে রয়েছেন আর অন্য ছবিতে দেখা যায় তিনি নরকঙ্কালের খুলির উপর পা দিয়ে আছেন। টুইটটি করা হয়, ২৬শে মার্চ ২০২২ তারিখে সন্ধ্যে ছটা বেজে ৩৬ মিনিটে।
আরও পড়ুন- Congress: কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং-কে এক বছর কারাদণ্ডের নির্দেশ ইন্দোর আদালতের
সেই একই ছবি টুইট করেন বাম ছাত্রনেতা তথা এসএফআইয়ের সাধারণ সম্পাদক ময়ূখ বিশ্বাস। শুধুমাত্র যে ছবিটিতে মিল রয়েছে তাই নয়! এমনকি ছবির ক্যাপশানেও মিল!
ছবির সঙ্গে বাম ছাত্রনেতা লেখেন, “এটাই আসল খেলা হবে!” (ইংরেজি থেকে তর্জমা করা হয়েছে)। ময়ূখ গতকাল সন্ধ্যে সাড়ে সাতটায় টুইটটি করেন। এক ঘণ্টার ব্যবধানে একই টুইট, বিষয়বস্তু, ছবি-লেখা সবই এক! রাম-বাম যে এক সঙ্গেই রয়েছে বাম ছাত্রনেতার টুইটই তা প্রমাণ করছে বলে মত রাজনৈতিক বিশেষজ্ঞদের।
#Rampurhat
#Baogutui case
#BJP
#cpim




