খবর লাইভ : এবার খাস কলকাতার একটি কলেজে জারি করা হল পোশাকের ফতোয়া। ছেঁড়া জিন্স অথবা টর্ন জিন্স পড়ে প্রবেশ করা যাবে না কলেজে। দেশজুড়ে হিজাব বিতর্কের মধ্যে এবার খাস কলকাতায় পোশাক ফতোয়া ঘিরে বিতর্ক তুঙ্গে।
খাস কলকাতার আচার্য জগদীশ চন্দ্র বোস কলেজে পোশাকের বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে। শুধুমাত্র কলেজ পড়ুয়াই নয়, কলেজের কর্মীদের জন্যও জারি হয়েছে একই নির্দেশিকা। কলেজের অধ্যক্ষের তরফ থেকে দেওয়া ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ছেঁড়া কোনও পোশাক পরে কলেজে প্রবেশ করা যাবে না। বিশেষত ছেঁড়া বা টর্ন প্যান্ট পরে কলেজে প্রবেশ করতে নিষেধ করা হয়েছে। উল্লেখ করা হয়েছে, এই ধরনের পোশাক ভদ্র নয়। এরকম পোশাক পরে টিসি দেওয়া হবে পড়ুয়াদের, এমন নির্দেশও দেওয়া হয়েছে।
কলেজের অধ্যক্ষ পূর্ণ চন্দ্র মাইতি জানিয়েছেন, কলেজের পক্ষে ওই ধরনের পোশাক শোভন নয় বলেই মনে করেন তিনি। তাই এই নির্দেশিকা জারি করেছেন। অধ্যক্ষ উল্লেখ করেছেন, দিনের পর দিন ছেঁড়া জিনস পরে কলেজে আসতে দেখেন পড়ুয়াদের। এমনকি তাঁর ঘরেও প্রবেশ করেছিলেন কেউ কেউ। শালীন পোশাক বলে মনে হয়নি বলেই ঘর থেকে বের করে দিয়েছিলেন সেই পড়ুয়াদের। আর তারপরেই এই সিদ্ধান্ত কর্তৃপক্ষের।
আরও পড়ুন- জগৎবল্লভপুরের ‘আনারুল হোসেন’ রঞ্জন কুণ্ডু কে চেনেন ? তার কর্মকাণ্ডের নমুনা জেনে নিন
কলেজের (College) দেওয়ালে এই নোটিস দেখার পর থেকেই ছাত্র-ছাত্রীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।
#dress code
#Kolkata College
#Jagadishchandra bose college




