illegally soil cut: রাস্তার পাশে ৪৫ ফুট গভীর করে বেআইনিভাবে মাটি কাটা হলেও নীরব প্রশাসন

খবর লাইভ : মন্ত্রী সফল। সফল তাঁর বিধায়িকা স্ত্রীও। তবে চরম ব্যর্থ জেলা সভাপতি। থুড়ি, প্রশাসনের বদান্যতায় তাঁর পাশে ব্যর্থ বিধায়কের তকমা লাগছে। যদিও তিনি মোটেই এইধরনের কাজ সমর্থন করেন না। কিন্তু পুলিশ ও ভূমি ও ভূমি-রাজস্ব দফতরের নিষ্ক্রিয়তার জন্য তাঁকে এই তকমা পেতে হচ্ছে।

আরও পড়ুন- Government Holiday : ফের ৩০ মার্চ সরকারি ছুটি ঘোষণা রাজ্যের, কেন জানেন?
সারা রাজ্যের মতো হুগলি জেলাতেও বেআইনিভাবে মাটি কাটার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। হুগলির সিঙ্গুরের বিধায়ক তথা মন্ত্রী বেচারাম মান্না ও তাঁর স্ত্রী তথা হরিপালের তৃণমূল বিধায়ক করবী মান্না বেআইনি মাটি কাটা বন্ধে বিশেষ তৎপর হয়েছেন। মাটি মাফিয়াদের কাছে ত্রাস হয়ে উঠেছেন মান্না দম্পতি। তাঁরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদেশ অক্ষরে অক্ষরে পালন করছেন। কিন্তু শীর্ষ মহলের নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে রমরমিয়ে মাটি কাটার কাজ চলছে চণ্ডীতলার মশাট, কৃষ্ণরামপুরে। পিছিয়ে নেই জাঙ্গিপাড়াও। জাঙ্গিপাড়ার ফুরফুরা গ্রাম পঞ্চায়েতের ধনপোঁতায় রাস্তার পাশেই প্রায় ৪৫ ফুট গভীর করে বেআইনিভাবে মাটি কাটার কাজ চলছে। পুলিশ ও স্থানীয় ভূমি ও ভূমি-রাজস্ব দফতর জেনেও কোনও ব্যবস্থা নিচ্ছে না বলে এলাকাবাসীদের দাবি। যেকোনও সময় রাস্তায় ধ্বস নামতে পারে। তৃণমূলের একাংশের দাবি, স্থানীয় বিধায়কের গায়ে যাতে কালি লাগে সেই কারণেই প্রশাসন এই ধরনের বেআইনি কাজ বন্ধ করতে কোনও পদক্ষেপ গ্রহণ করছে না। তাই তাঁরা বাধ্য হয়ে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছেন।
তাঁদের দাবির সঙ্গে অনেকটাই মিল পাওয়া গিয়েছে। কারণ জাঙ্গিপাড়ার ভূমি ও ভূমি-রাজস্ব আধিকারিক সুব্রত সরকার কিছুদিন আগেই স্বীকার করে বলেছিলেন, প্রশাসনের কাছ থেকে কোনও অনুমতি নেয়নি। আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো। যদিও তারপরও রমরমিয়ে চলছে বেআইনিভাবে মাটি কাটার কাজ। পুলিশ ও প্রশাসনের প্রতি এলাকার লোকজনের ক্ষোভ ক্রমেই বাড়ছে। জেলা পুলিশের এক কর্তা বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বেআইনিভাবে মাটি কাটার কাজ বন্ধের নির্দেশ দিয়েছেন। আমরা প্রতিটি থানায় সেই নির্দেশ জানিয়েছি। তবুও কেউ যদি বেআইনি কাজ বন্ধ করতে তৎপর না হন তবে বিষয়টি ভাবার সময় এসেছে।

#illegally

#soil cutting

#jangipara

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

7 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

7 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

7 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

7 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

7 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

7 months ago