খবর লাইভ: রাজনীতি বড় বালাই! আর এই রাজনীতির পাকেচক্রে পড়ে কর্মসংস্কৃতি চুলোয় যাক। কখন যে কে কোন সিদ্ধান্ত নেন, তা দেখলে আপনিও অবাক হতে পারেন। অবশ্য সরকারি কর্মীদের পোয়াবারো। হ্যাঁ , রাজ্য সরকার থেকে কেন্দ্রীয় সরকার যে সব সিদ্ধান্ত ইদানিং নিচ্ছেন সরকারি ছুটির ক্ষেত্রে, কোনও না কোনও রাজনৈতিক অভিসন্ধি লুকিয়ে থাকছে তার নেপথ্যে।নিশ্চয়ই ভাবছেন, এ আবার কেমন কথা। একটি ঘটনা উল্লেখ করলেই বিষয়টি স্পষ্ট হয়ে যাবে।
আরও পড়ুন- Rampurhat: বগটুই কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশে কী চাপ বাড়ল কেষ্ট সহ রাঘব বোয়ালদের ?
৩০ মার্চ শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের (Shri Shri Harichand Thakur) জন্মতিথি৷ সেই উপলক্ষে ওই দিন সরকারি ছুটি (Govt Holiday) ঘোষণা করা হয়েছে রাজ্যে (Govt Holiday Calender)৷ অথচ এর আগে রাজ্য সরকার ১০ এপ্রিল রবিবার শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের জন্মতিথি বলে জানিয়ে বিজ্ঞপ্তি দিয়েছিল৷ এবং সেদিন সরকারি ছুটি ঘোষণা করা হয়েছিল৷
কিন্তু শুক্রবার নবান্নের তরফে সংশোধনী আনা হয়৷ নতুন বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মধু কৃষ্ণা ত্রয়োদশী তিথিতে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের জন্মদিন পালন করা হয়৷ এবছর মধু কৃষ্ণা ত্রয়োদশী তিথি পড়েছে ১৫ চৈত্র, ১৪২৮ সন৷ ইংরেজিতে ৩০ মার্চ ২০২২৷ তাই ওই দিন সমস্ত সরকারি প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, পুরনিগম ও পুরসভাগুলি বন্ধ থাকবে৷
বিধানসভা ভোটের আগে বনগাঁর জনসভা থেকে হরিচাঁদ ঠাকুরের জন্মতিথিতে সরকারি ছুটির কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ অনেকেই তাঁর এই সিদ্ধান্তকে মতুয়াদের মন জয়ের চেষ্টা হিসেবে ব্যাখ্যা করেছিলেন৷ তাই স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠেছে, তৃণমূলের থেকে সরে যাওয়া মতুয়া ভোটকে ফেরাতেই এই তৎপরতা!
#Westbengal Government
#holiday
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…