খবর লাইভ: ভারত সফরে এসেছেন চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই। গত দু’বছর ধরে লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর দু’দেশের মধ্যে অচলাবস্থা চলছে। এখনও চূড়ান্ত কোনও সমাধান সূত্রও বেরোয়নি। দফায়-দফায় সামরিক ও কূটনৈতিক স্তরে বৈঠক হয়েছে। লাদাখ-জট এখনও কাটেনি। জারি থাকা এই অচলাবস্থার মধ্যেই দিল্লি পৌঁছেছেন চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই।
রাজধানী নয়া দিল্লিতে চিনা বিদেশমন্ত্রী ওয়াং ইয়ের (Chinese Foreign Minister Wang Yi) সঙ্গে সাক্ষাৎ করেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল (Ajit Doval)। শুক্রবার ডোভাল জানিয়েছেন, লাদাখ থেকে সেনা প্রত্যাহার হলেই উত্তেজনা কমবে। সেনা প্রত্যাহারের ওপর বিশেষ করে জোর দিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা।
আরও পড়ুন- Government Holiday : ফের ৩০ মার্চ সরকারি ছুটি ঘোষণা রাজ্যের, কেন জানেন?
চিনা বিদেশমন্ত্রীর তরফে এই বিষয়ে বিশদে আলোচনা করার জন্য অজিত ডোভালকে চিনে আমন্ত্রণ জানানো হয়েছে। আমন্ত্রণ নিয়ে ইতিবাচক মন্তব্যই করতে শোনা গিয়েছে ডোভালকে। তিনি জানিয়েছে,তাৎক্ষণিক সমস্যাগুলির দ্রুত সমাধান হলে, তবেই তিনি সেখানে যেতে পারবেন।
গত বছর জুলাইয়ে, বিদেশমন্ত্রী জয়শঙ্কর দুশানবেতে, সাংহাই সহযোগিতা সংস্থার (SCO) বৈঠকের সময়ে চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই-র সঙ্গে দেখা করেছিলেন। যেখানে তিনি জানিয়েছিলেন যে সীমান্ত এলাকার স্থিতাবস্থার একতরফা পরিবর্তন ভারতের পক্ষে গ্রহণযোগ্য নয়। ২০২০ সালের মে মাসের প্রথম দিকে LAC-তে সমস্যা শুরু হওয়ার পর জয়শঙ্কর এবং ওয়াং ই-র মধ্যে এটি ছিল দ্বিতীয় মুখোমুখি কথোপকথন।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…