Special News Special Reports

করোনা মোকাবিলায় ডাকা হল জরুরি বৈঠক

0
(0)

খবর লাইভ  : গত এক সপ্তাহে দিল্লিতে দৈনিক সংক্রণের হার ০.৫ শতাংশ থেকে বেড়ে প্রায় আড়াই শতাংশের কাছে পৌঁছে গিয়েছে। তবে বৃহস্পতিবার সংক্রমণের হার বুধবারের তুলনায় কিছুটা কমে হয়েছে ২.৩৯ শতাংশ। তবে নাগরিকদের আতঙ্কিত হতে বারণ করছেন চিকিৎসকেরা। তাঁদের বক্তব্য, এই পরিস্থিতিতে আতঙ্কিত না-হয়ে আরও সচেতন হয়ে ওঠা জরুরি।

রাজধানীতে করোনা সংক্রমণ রুখতে ২০ এপ্রিল অর্থাৎ, আগামী সপ্তাহে বুধবার জরুরি বৈঠক ডেকেছেন দিল্লির বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ। ওই বৈঠকে উপস্থিত থাকতে পারেন মুখ্যমন্ত্রী কেজরীবাল, উপমুখ্যমন্ত্রী মণীশ সিসৌদিয়া এবং স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন। এমনটাই জানিয়েছেন স্বাস্থ্য দফতরের আধিকারিক।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *