খবর লাইভ: প্রয়াত অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৭ বছর। গত দু-তিন দিন ধরে পেটের সমস্যা ভুগছিলেন তিনি। বুধবার রিয়েলিটি শো-তে তিনি অংশও নিয়েছিলেন। সেখানেই অসুস্থ হয়ে পড়েন তিনি। বৃহস্পতিবার ভোরে তিনি বাড়িতে মারা যান।শ্যুট করতে করতেই চলে গেলেন অভিষেক চট্টোপাধ্যায়। বয়স হয়েছিল ৫৭ বছর। অভিনেতার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোকস্তব্ধ টলিউড।
আরও পড়ুন- Morning news: সকালের একঝলক
রাত ১.১০ মিনিটে তিনি প্রয়াত হয়েছেন ৷ জানতে গিয়েছে, গতকাল একটি চ্যানেলে সাক্ষাৎকারের পরে বাড়ি ফিরেই অসুস্থ হয়ে পড়েন ৷ একাধিক জনপ্রিয় বাংলা চলচ্চিত্রে ও ধারাবাহিকে অভিনয় করেছেন প্রয়াত এই অভিনেতা।
সুরের আকাশে, লাঠি, সবার উপরে মা, তুফান, ইন্দ্রজিৎ, সখী তুমি কার, দান প্রতিদান, ভাই আমার ভাই, মায়ার বাঁধন, আপন হল পর-সহ একাধিক ছবিতে তিনি নায়কের ভূমিকায় অভিনয় করে মানুষের মন জয় করেছেন ৷ টালিগঞ্জের প্রিয় অভিনেতা সবার কাছে মিঠুদা নামেই পরিচিত ছিলেন ৷
সম্প্রতি তিনি মোহর, খড়কুটো ধারাবাহিকে অভিনয় করেছিলেন ৷
#actor
#Abhishek Chatterjee




