খবর লাইভ: রামপুরহাট কাণ্ডে রাজভবন নবান্ন সংঘাত চলছেই। এবার মুখ্যমন্ত্রীকে (CM Mamata Banerjee) কড়া চিঠি রাজ্যপালের (Governor Jagdeep Dhankhar)।তিনি লিখেছেন, “এইরকম একটি ঘটনাকে রাজভবন তার মুখ বন্ধ করে রাখতে পারে না। আপনি বলছেন রাজ্য শান্তিপূর্ণ রয়েছে। নির্বাচন-পরবর্তী হিংসায় কী হয়েছে তা দেখা গিয়েছে। সিটের বিশ্বাসযোগ্যতা কি রয়েছে? আপনি সবসময় সংবিধানকে এড়িয়ে গিয়েছেন।”
আরও পড়ুন- Carona Update: আগামী ৩১ মার্চ থেকে উঠে যাচ্ছে করোনা সংক্রান্ত সমস্তরকম বিধিনিষেধ
রামপুরহাটে তৃণমূলের উপপ্রধানের খুন এবং তার জেরে কয়েকটি বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় আট জনের মৃত্যুর ঘটনা ঘটেছে৷ত যে ঘটনার কড়া নিন্দা করে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছিলেন রাজ্যপাল জগদীপ ধনখড় (Governor Jagdeep Dhankhar)৷ রাজ্যে আইনের শাসন নেই বলেও অভিযোগ করেছিলেন তিনি৷ দুর্ভাগ্যজনক এই ঘটনায় রাজ্যপালের মন্তব্যে ব্যথিত বলে পাল্টা চিঠি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷
জ্ঞানবন্ত সিং-এর বিরুদ্ধে মামলা নিয়ে আগেও সরব হয়েছেন রাজ্যপাল। রাজ্যের মুখ্যসচিব এবং রাজ্য পুলিশের ডিজি জ্ঞানবন্ত সিং-এর বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, সেই প্রশ্ন তুলেছিলেন তিনি।
উল্লেখ্য, ২০০৭ সালে রিজওয়ানুর মৃত্যুর মামলায় নাম জড়িয়ে গিয়েছিল জ্ঞানবন্ত সিংয়ের। সম্প্রতি কয়লা কেলেঙ্কারিতেও তলব করা হয় জ্ঞানবন্ত সিং-কে।
#rampurhat
#Mamata Bandopadhyay
#Jagdeep Dhankar



