খবর লাইভ: এবার স্থানীয় পঞ্চায়েতের তৃণমূল উপপ্রধানকে বোমা মেরে খুন করল দুষ্কৃতীরা। সোমবার বীরভূম জেলায় ৬০ নম্বর জাতীয় স়ড়কের কাছে রামপুরহাট বগটুই মোড়ের কাছে ঘটনায় ছড়িয়েছে চাঞ্চল্য। জানা গিয়েছে মৃতের নাম ভাদু শেখ। রক্তাক্ত ভাদুকে রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলেও শেষরক্ষা হয়নি। হাসপাতালের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন- Abhishek Banerjee: টানা সাড়ে ৮টা ঘণ্টা জেরা, তবু আগের অবস্থানেই অনড় অভিষেক
ভাদু রামপুরহাট এক নম্বর ব্লকের বড়শাল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ছিলেন। তাঁর বাড়ি রামপুরহাট থানা এলাকার বগটুই গ্রামে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বাড়ির কাছেই একটি চায়ের দোকানে বসেছিলেন ভাদু। সেই সময় তাঁকে লক্ষ্য করে বোমা ছুড়ে পালায় এক দল দুষ্কৃতী। বোমার আঘাতে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিনি। তাকে যখন হাসপাতালে নিয়ে যাওয়া হয়, ততক্ষণে মারা গিয়েছেন তিনি। এই ঘটনার পর পুলিশি টহলদারি বাড়ানো হলেও, পুরো এলাকা থমথমে।
#rampurhat
#murder




