National Special News Special Reports

এক শ্রেণির লোকের চুরির মাল রাখার জায়গা নেই…’ লালকেল্লা থেকে বিরোধীদের তোপ মোদির

0
(0)

খবর লাইভ : দেশের স্বাধীনতা দিবসের ৭৫-তম (Independence Day 2022) বর্ষপূর্তিতে লালকেল্লা থেকে বিরোধীদের তোপ দাগলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। জাতির উদ্দেশ্যে ভাষণে দেশজুড়ে উদ্ধার হওয়া দুর্নীতির টাকা, পরিবারতন্ত্রের প্রসঙ্গ তুলে বিরোধীদের নিশানা করেন তিনি।

আরও পড়ুনঃ স্বাধীনতার 76তম বর্ষ উদযাপনে রেড রোডে চমক মমতার নিজের গলায় দুর্গা স্তোত্র

তিনি বলেন,”দেশের অনেকেই চুরি করে লুটেপুটে তা নিজের কাছে রেখে দিচ্ছে। দেশে দুর্নীতির টাকা উদ্ধার করা হচ্ছে, এগুলি দেশের কাজে লাগানো হবে। দেশকে যারা লুটেছে তাদের ফেরৎ দিতে হবে। দুর্নীতির বিরুদ্ধে গর্জে উঠতে হবে। উই পোকার মতো দুর্নীতি দেশকে শেষ করে দিচ্ছে। আমার দেশবাসীর যারা চুরির টাকা লুটেছে তাদের বিরুদ্ধে লড়াই করার শক্তি দিন।”
তিনি আরও বলেন, “ভাই-ভাতিজাবাদ, পরিবারবাদ” আমাদের অনেক সংস্থায় জড়িয়ে পড়েছে। এমন নয় যে আমি রাজনীতির কথা বলছি। এই সুবিধাবাদ সব জায়গায় জড়িয়ে পড়েছে। এটি বন্ধ করতে হবে। পরিবারবাদের রাজনীতি পরিবারের ভালোর জন্য করা হয়। এতে দেশের কোনও ভালো হয় না।” দেশবাসীকে পরিবারতন্ত্রের রাজনীতি থেকে মুক্তির আহ্বান জানান। দেশের অর্থ লুটেছে যারা তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার ডাক দেন মোদি। তিনি এও বলেন, এর থেকে কেউ রেয়াত পাবে না।
উদ্বেগ প্রকাশ করে মোদি এও বলেন, দুর্নীতি প্রতি ঘৃণা দেখা গেলেও দুর্নীতিকারীদের প্রতি উদারতা দেখা যায়। কোনও দেশে এটি শোভা পায় না। কেউ কেউ তো এতটাই নির্লজ্জ হয়ে যান, যে আদালতে সাজা হলে, জেলে গেলে, শাস্তি ঘোষণা হওয়ার পরেও তাকে উদার ঘোষণা করা হয়, তাকে মহিমান্বিত করতে হয়। যতদিন না সামাজিকভাবে এদের বিরুদ্ধে জেগে উঠবে।
ভাই-ভাইপোবাদ, পরিবারতন্ত্র থেকে দেশকে মুক্ত করার ডাক দেন। দেশের উজ্জ্বল ভবিষ্যতের জন্য দেশের জনগণের সাহায্য, পাশে থাকার সমর্থন চান প্রধানমন্ত্রী। দেশের প্রতিভা বাঁচানোর লড়াই করার আহ্বান জানান। যোগ্যতার ওপর ভিত্তি করে কাজের ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *