International Special News

Russia Ucraine War: সুর এখনও নরম হয়নি পুতিনের!

0
(0)

খবর লাইভ: আন্তর্জাতিক আদালত সুর এখনও নরম হয়নি পুতিনের।অবিলম্বে যুদ্ধ বন্ধ করার নির্দেশ দেওয়া সত্ত্বেও সুর এখনও নরম হয়নি পুতিনের। যুদ্ধের পরিস্থিতিতে সমালোচনার শিকার হতে হয়েছে পুতিনকে। আর এরই মধ্যে ঘটে গেল এক নজিরবিহীন ঘটনা। মাঝপথে প্রেসিডেন্টের ভাষণ বন্ধ করে দিল রুশ সংবাদমাধ্যম।
কেন রুশ সংবাদমাধ্যম এ ভাবে ভাষণ বন্ধ করে দিল, তা নিয়ে প্রশ্ন উঠেছে। আচমকাই ওই সংবাদমাধ্যমে শুরু হয়ে যায় দেশভক্তির গান।

আরও পড়ুন- Bjp: আসানসোলে ভরসা অগ্নিমিত্রা, আর বালিগঞ্জে কেয়া! 
গত মাসে এক সকালে ইউক্রেনে সামরিক অভিযান চালানোর কথা ঘোষণা করেছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তারপর থেকে প্রায় এক মাস অতিক্রান্ত হলেও এখনও কাটেনি যুদ্ধের মেঘ। ইউক্রেনের শহরগুলিতে এখনও ঘুম ভাঙলেই শোনা যাচ্ছে সাইরেনের আওয়াজ। ক্ষেপণাস্ত্রের আঘাতে মৃত্যু হয়েছে বহু নাগরিকের।

#ukraine
#Russia
#war

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *