National Special News

Carona: করোনা নিয়ে নতুন সতর্কতামূলক নির্দেশ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের , কিন্তু কেন?

0
(0)

খবর লাইভ:  চিন, দক্ষিণ কোরিয়া-সহ দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে করোনা সংক্রমণের পরিমাণ অত্যাধিক বৃদ্ধি পাওয়ার কারণে নতুন করে সতর্ক থাকতে নির্দেশ দিল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। মন্ত্রকের পক্ষ থেকে মন্ত্রী মনসুখ মাণ্ডব্য বুধবার একটি জরুরি বৈঠকে বসেন! সেই বৈঠকে স্বাস্থ্য মন্ত্রকের উচ্চপদস্থ আধিকারিকরা ছিলেন। সেই আধিকারিকদের মন্ত্রী নতুন করে করোনা পরিস্থিতি নিয়ে সতর্ক করেন। তিনি বলেন, সংক্রমণের দিকে কড়া নজর রাখতে হবে। আরও বেশি পরিমাণে জিনোম সিকোয়েন্সিং করতে হবে ও নজরদারি চালাতে হবে। এই আলোচনায় উপস্থিত ছিলেন স্বাস্থ্য সচিব, ফার্মা সচিব, প্রধান বৈজ্ঞানিক উপদেষ্টারা।

আরও পড়ুন- Ukraine Russia War: ইউক্রেনে রাশিয়াকে সেনা অভিযান বন্ধের নির্দেশ দিল আন্তর্জাতিক আদালত
বর্তমানে যে দেশগুলোতে করোনা বেশিমাত্রায় ছড়িয়েছে, তারমধ্যে একাধিক দেশের সঙ্গে ভারতের সুসম্পর্ক রয়েছে। যার ফলে বাণিজ্য থেকে ভ্রমণ, সবদিক থেকেই সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলো ভারতের অত্যন্ত ঘনিষ্ঠ। ভারতবাসীর অন্যতম পছন্দের জায়গাও। বিশেষ করে ভ্রমণ তো বটেই, চিকিত্সা করাতেও ভারতীয়দের সিঙ্গাপুরে যাতায়াত লেগেই থাকে।
ইউক্রেন নিয়ে বিশ্বজুড়ে বিশেষ করে ইউরোপে যেভাবে আবেগ তৈরি হয়েছে, তাতে করোনাবিধি শিকেয় উঠেছিল। অথচ, ইউরোপের বেশ কয়েকটি দেশে করোনার নতুন ঢেউ ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে। তারপরও সেই সব দেশ থেকে লোকজন ইউক্রেনের পাশে দাঁড়াতে হয় ইউক্রেনে চলে এসেছেন। অথবা, ইউক্রেনের সীমান্ত পেরিয়ে আসা মানুষের সেবায় নিজেদের নিয়োগ করেছেন।
#carona
#covid19
#China
#new instructions

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *