Brahmadatta temple: বিখ্যাত ব্রহ্মদত্ত মন্দিরের পিছনে রমরমিয়ে চলছে বেআইনিভাবে মাটি কাটার কাজ, নীরব পুলিশ-প্রশাসন

খবর লাইভ : দক্ষিণ ভারতের ব্রহ্মদত্ত ধামের আদলে তৈরি করা হয়েছে মন্দিরটি। সেই ধামের আদলেই হুগলির চণ্ডীতলা থানার বনমালীপুরে তৈরি হয়েছে ব্রহ্মদত্ত মন্দির। প্রতিদিন এই মন্দিরে ভক্তের সমাগম চোখে পড়ার মতো। খুব অল্প সময়ের মধ্যেই জনপ্রিয় হয়ে উঠেছে এলাকাটি। শান্তির পরিবেশে অবশ্য মাটি মাফিয়াদের দৌরাত্ম্য এলাকাবাসীদের ঘুম কেড়ে নিয়েছে। মন্দিরের পিছনেই গঙ্গাধরপুর পঞ্চায়েতের অন্তর্গত মালিপুকুরে চাষযোগ্য জমিতে চলছে বেআইনিভাবে মাটি কাটার কাজ। যা নিয়ে ওই এলাকার লোকজন থেকে শুরু করে মন্দির কমিটি কর্তৃপক্ষও বেজায় ক্ষুব্ধ। তাঁরা চান, অবিলম্বে এই বেআইনি মাটি কাটার যেন বন্ধ হয়।

আরও পড়ুন-  Russia Ukraine War: মাত্র ১৪ দিনের মধ্যে টান পড়বে রসদে, কিভ দখলে মরিয়া ক্রেমলিন
পুলিশ ও প্রশাসনের কাছে অভিযোগ জানানোর পরও এই বেআইনি কাজ বন্ধ না হওয়ায় এলাকার লোকজন এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে চান। ওই এলাকার এক বাসিন্দা বলেন, তৃণমূলের একাংশ সরাসরি এই ধরনের বেআইনি কাজের সঙ্গে জড়িত। আমরা মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হবো শীঘ্রই।
তৃণমূলের একাংশের দাবি, এই এলাকার বিধায়ক স্বাতী খন্দকারকে বদনাম করতেই এই ধরনের বেআইনি কাজ করতে দেওয়া হচ্ছে। শীঘ্রই রাজ্য সভাপতি সুব্রত বক্সীকে বিষয়টি জানিয়ে কে কে জড়িত তার প্রমাণসহ তথ্য তুলে দেওয়া হবে বলেও তাঁরা জানান।

admin

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago