International Special News

Russia Ukraine War: মাত্র ১৪ দিনের মধ্যে টান পড়বে রসদে, কিভ দখলে মরিয়া ক্রেমলিন

0
(0)

খবর লাইভ: রুশ সেনার হাতে সময় ক্রমশ কমে আসছে। খুব বেশি হলে আর ১০ থেকে ১৪ দিন। তারপরেই টান পড়বে রসদে। ইউক্রেনের প্রতিরোধের মুখে জমি হারাতে শুরু করবে পুতিন-বাহিনী। সেটা বুঝতে পেরেই কিভ দখলে মরিয়া হয়ে উঠেছে ক্রেমলিন। তথ্য-পরিসংখ্যান বিশ্লেষণ করে এমনই ইঙ্গিত ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রক সূত্রের। 

গতকাল রুশ-ইউক্রেনের শান্তি বৈঠক স্থগিত হয়ে গিয়েছিল। এদিন ফের তা শুরু হয়। আর তার মধ্যেই আন্তর্জাতিক বাজারে আচমকা কমতে শুরু করেছে অপরিশোধিত তেলের দাম। দু’সপ্তাহ পর এই প্রথম। সোমবার দাম কমেছিল প্রায় ৫ শতাংশ। আর এদিন ৭ শতাংশেরও বেশি নেমে গিয়েছে ব্রেন্ট ক্রুড অয়েলের দর। 

ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রকের দাবি, মস্কোকে রীতিমতো তাড়া করছে কিভ। রোজই ক্রেমলিনের সামরিক বহরে আঘাত হানছে ইউক্রেনীয় সেনা। তাদের আরও দাবি, চূড়ান্ত ক্ষতিগ্রস্ত হওয়ার মুহূর্ত থেকে মাত্র দু’সপ্তাহ দূরে রুশ বাহিনী। তারপরেই সামরিক শক্তিতে তাদের ছাড়িয়ে যাবে ইউক্রেন। কিভের প্রতিরোধের সামনে পিছিয়ে আসা ছাড়া মস্কোর হাতে কোনও উপায় থাকবে না। ইতিমধ্যে থমকে গিয়েছে রুশ সেনার কনভয়ের গতি। তাদের সেনা সংখ্যাও কমে আসছে।

আরও পড়ুন- Women’s Cricket : ইংল্যান্ডের বিরুদ্ধে মুখ থুবড়ে পড়ল মিতালিদের ব্যাটিং, চোখ ধাঁধানো বোলিংই বাঁচাতে পারে
ফিনান্সিয়াল টাইমস (এফটি) এবং নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, চিনের কাছ থেকে সামরিক এবং অর্থনৈতিক সহায়তা চেয়েছে রাশিয়া।এফটি-র খবরে বলা হয় যে, ইউক্রেনে ব্যবহারের জন্য বেইজিংয়ের কাছে সামরিক রসদ চেয়েছে মস্কো।

#Vladimir Putin #ukraine russia conflict
#Russia Ukraine Conflict
#Ukraine Crisis

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *