খবর লাইভ: ইঞ্জিনিয়ারিং ছাত্রদের পশ্চিমবঙ্গে পড়ার ব্যবস্থা করবে রাজ্য সরকার।সরকারি মেডিক্যাল কলেজেই ইন্টার্নশিপ করার সুযোগ পাবে ইউক্রেন ফেরত ইন্টার্নরা। দেওয়া হবে স্টাইপিন, ঘোষণা মুখ্যমন্ত্রীর।
চতুর্থ এবং পঞ্চম বর্ষের ছাত্র-ছাত্রীদের জন্য মেডিক্যাল কমিশনকে চিঠি লেখা হবে। কমিশন পারমিশন দিলে তাঁরা সুযোগ পাবেন বলে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
প্রথম বর্ষের ছাত্র ছাত্রীরা যদি চায় তাঁরা নতুন করে পশ্চিমবঙ্গের কলেজগুলিতে পড়াশুনা শুরু করতে পারবে বলেও আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী।
বুধবার ৩৯১ জন ইউক্রেন ফেরত ছাত্র-ছাত্রীদের নিয়ে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে দেখা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বড়সড় ঘোষণা করেন তিনি। বলেন, ইউক্রেন ফেরত মেডিক্যাল ছাত্র-ছাত্রীদের বেসরকারি কলেজে পড়ার ব্যবস্থা করে দেওয়া হবে। তাঁদের বেসরকারি কলেজে সরকারি খরচে পড়ার সুযোগ করে দেবে সরকার। দেওয়া হবে স্কলারশিপ। যাতে কোনও রকম সমস্যা না হয়।
#ChiefMinister
#mamatabanerjer
#Ukraine
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…