খবর লাইভ: শ্রেণি বৈষম্য দূরে ঠেলে সাম্য প্রতিষ্ঠা, মেহনতি মানুষের অধিকার পাইয়ে দেওয়ার লড়াইয়ে নেমে তাত্ত্বিক বিষয়ে কাটাছেঁড়াটার পথে প্রথম থেকেই হাঁটছে লাল পার্টি। তাই বছরে একাধিকবার নানা স্তরে সম্মেলন। বামপন্থী রাজনীতির সঙ্গে অঙ্গাঙ্গীভাবে যুক্ত যারা, তারাই যোগ দেন। এদিকে নেতাদের বয়সও বাড়ছে। ক্লান্তি স্বাভাবিক। সমাজ বদলে দেওয়ার থিওরি আলোচনায় আর কতক্ষণই বা মন দেওয়া যায়? ফলে আলোচনা চলাকালীন মঞ্চেই ঘুমিয়ে পড়লেন বর্ষীয়ান নেতা।
বিরস, কাঠখোট্টা আলোচনা। যা কিনা বাম নেতৃত্বের মিটিং, সম্মেলনের বলা যায় ইউএসপি (USP)।
মঙ্গলবার থেকে কলকাতায় শুরু হওয়া সিপিএমের (CPM) রাজ্য সম্মেলনের এই ছবিই এখন নেটদুনিয়ায় চর্চার বিষয়।
স্বাধীনতার পর এই প্রথম পার্টি সবচেয়ে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে চলেছে। মঙ্গলবার থেকে কলকাতার প্রমোদ দাশগুপ্ত ভবনে শুরু হয়েছে সিপিএমের রাজ্য সম্মেলন। প্রথম দিনই যোগ দিয়েছেন প্রায় ৭০০ প্রতিনিধি। রয়েছেন সীতারাম ইয়েচুরি, বিমান বসু (Biman Basu)-সহ পলিটব্যুরোর সাত সদস্য। তিনদিনের রাজ্য সম্মেলনের মূল লক্ষ্য, আলোচনার মাধ্যমে দলকে সংশোধনের পথে নিয়ে যাওয়া।
বাস্তব কিন্তু অন্য কথা বলছে। কোথায় সেই উদ্যম? কমরেডদের বক্তব্য চলাকালীন মঞ্চে বসে থাকা শীর্ষ নেতৃত্বের দিবানিদ্রার ছবিটা সেই প্রশ্নই উসকে দিয়েছে
।
নেটদুনিয়ায় ভাইরাল হওয়া ছবিতে দেখা যাচ্ছে, প্রমোদ দাশগুপ্ত ভবনে এক সদস্য পোডিয়ামে দাঁড়িয়ে বক্তব্য রাখার সময় পিছনে কেউ ঘুমিয়ে কাদা, কেউ বা ব্যস্ত মোবাইল নিয়ে। তবে সবচেয়ে বেশি চোখে পড়ল সিটুর (CITU)সাধারণ সম্পাদক তথা পলিটব্যুরো সদস্য তপন সেনের ঘুমন্ত (Sleeping)ছবি। তপন সেনের পাশের দু, একটি চেয়ারের পর বসেছিলেন সর্বভারতীয় কৃষক নেতা হান্নান মোল্লা। তাঁরও ভাবভঙ্গিতে ক্লান্তি স্পষ্ট। এছাড়া বিমান বসুকেও দেখা গেল মাথা নিচু করে বসে থাকতে। তাঁরও কি সামান্য ঝিমুনি এসেছিল? সোশ্যাল মিডিয়ায় ছবি ভাইরাল হতে এই প্রশ্ন ওঠাই স্বাভাবিক। নেটিজেনরা নানা টিপ্পনিও কাটছেন। সত্য সেলুকাস কী বিচিত্র এই…
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…