Bengal and District Special News

গরু পাচার মামলায় অনুব্রতর রক্ষাকবচের আবেদন খারিজ করে দিল হাই কোর্ট

0
(0)

খবর লাইভ: রক্ষাকবচের আবেদন খারিজ, হাই কোর্টে ধাক্কা খেলেন অনুব্রত মণ্ডল। তবে সূত্রের খবর, তিনি আগাম জামিনের জন্য হাই কোর্টের অন্য বেঞ্চে যেতে পারেন।

গরু পাচার মামলায় হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অনুব্রত। ১৪ মার্চ নিজাম প্যালেসে হাজিরা দেওয়ার জন্য তাঁকে সমন পাঠায় সিবিআই। তাঁকে গ্রেফতার করা হতে পারে, এই আশঙ্কায় তার আগেই রক্ষাকবচ চেয়ে আদালতে আবেদন করেছিলেন তিনি। শুক্রবার তাঁর রক্ষাকবচের আবেদন খারিজ করে দিল আদালত। বিচারপতি রাজাশেখর মান্থার মন্তব্য, ‘‘বার বার আদালতকে ঢাল হিসাবে ব্যবহার করা যাবে না। কোনও তদন্তে আদালত এ ভাবে সিবিআইয়ের হাত বাঁধতে পারে না।’’

অনুব্রতের আইনজীবী আদালতে এর আগে জানিয়েছিলেন, তদন্তে সাহায্য করতে প্রস্তুত তাঁর মক্কেল। তবে যেন কোনও কঠোর পদক্ষেপ না করা হয়। কিন্তু সেই আবেদন খারিজ হল শুক্রবার। তবে তিনি আগাম জামিনের জন্য হাই কোর্টের অন্য বেঞ্চে যেতে পারেন।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *