Bengal and District District

ভোকাল কর্ডে সফল অস্ত্রোপচার, আগামী ১০ দিন কথা বলতে পারবেন না মদন মিত্র

0
(0)

খবর লাইভ: Vocal Chord-এ অস্ত্রোপচার হল কামারহাটির বিধায়ক মদন মিত্রের। বর্তমানে সম্পূর্ণ বিপন্মুক্ত তিনি। তবে আপাতত ১০ দিন কথা বলতে পারবেন না মদন। শুক্রবারই হাসপাতাল থেকে ছাড়া হতে পারে বিধায়ককে।

জানা গিয়েছে, বৃহস্পতিবার এসএসকেএম হাসপাতালের ইএনটির বিভাগীয় প্রধান অধ্যাপক ডা অরুনাভ সেনগুপ্তের নেতৃত্বে একদল চিকিৎসক মদন মিত্রের অস্ত্রোপচার করেন। অরুনাভবাবুর কথায়, “প্রায় ৪৫ মিনিট অস্ত্রোপচার হয়েছে। ভোকাল কর্ডের ভিতরে দু’টি পলিপ ছিল। সেই দু’টি পলিপকে জল দিয়ে ফুলিয়ে মাইক্রো সার্জারি করা হয়েছে।” চিকিৎসক সূত্রে খবর, প্রথমে মনে হয়েছিল একটি পলিপ রয়েছে। কিন্তু অস্ত্রোপচারের সময় দেখা যায় আরও একটি পলিপ রয়েছে। সেটিও বের করা হয়েছে।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *