Special News Sports

শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করে টি-২০ সিরিজ টিম ইন্ডিয়ার পকেটে

0
(0)

খবর লাইভ: ওয়েস্ট ইন্ডিজের পর এবার শ্রীলঙ্কা। টি-২০ ক্রিকেটে ৩-০ ব্যবধানে জয়লাভ করল টিম ইন্ডিয়া। আর সেইসঙ্গে শনকা অ্যান্ড কোম্পানিকে রোহিতদের সামনে হোয়াইটওয়াশ হতে হল। রবিবার সিরিজের অন্তিম ম্যাচে ৬ উইকেটে জয়লাভ করে ভারতীয় ক্রিকেট দল। দুরন্ত হাফসেঞ্চুরি করলেন শ্রেয়স আইয়ার।

এদিন টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন অধিনায়ক সনকা। আর শুরুতেই আবেশ খান, মহম্মদ সিরাজদের ঝোড়ো বোলিংয়ে একেবারে তছনছ হয়ে যায় শ্রীলঙ্কার টপ অর্ডার। মাত্র ২৯ রানে চারটে উইকেট খোয়ায় সফরকারীরা। জোড়া উইকেট তুলে নেন আবেশ। একটি করে উইকেট নেন সিরাজ, হর্ষল প্যাটেল, রবি বিষ্ণোই। ছয় নম্বরে ব্যাট করতে নেমে অধিনায়কোচিত ব্যাটিং করে শেষে মান বাঁচান সনকা। একাই দলকে খাদের মুখ থেকে বের করে প্রায় ১৫০ রানের কাছাকাছি পৌঁছে দেন। ৩৮ বলে অপরাজিত ৭৪ রানের অনবদ্য ইনিংস খেলে মাঠ ছাড়েন তিনি। ৫ উইকেটে ১৪৬ রানে শেষ হয় শ্রীলঙ্কার ইনিংস।

সনকাদের বিরুদ্ধে প্রথম ম্যাচে ৫৭ রানে অপরাজিত ছিলেন শ্রেয়স (Shreyas Iyer)। দ্বিতীয় ম্যাচে করেন অপরাজিত ৭৪ রান। আর এদিন ৭৩ রানে নটআউট থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন তিনি। নিঃসন্দেহে শ্রেয়সের এদিনের পারফরম্যান্সে দারুণ খুশি হবেন শাহরুখ খান। হাজার হোক, বিপুল অর্থ দিয়ে তাঁকে কেকেআরের নেতা করেছেন যে!

এদিন অধিনায়ক রোহিত (৫) অবশ্য সঞ্জু স্যামসনের সঙ্গে ওপেন করতে নেমে রান পাননি। ১৮ রানে ফেরেন সঞ্জু। তারপরই ধরমশালায় ওঠে শ্রেয়স ঝড়। আর তাতেই চুনকাম শ্রীলঙ্কা। ফুলটাইম নেতৃত্বের দায়িত্ব পাওয়ার পর এখনও পর্যন্ত অপরাজিত রোহিত। টানা তিনটি সিরিজ জিতে রীতিমতো স্বপ্নের সফরে ভারতীয় দলের হিটম্যান।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *