খবর লাইভ: আনিস কাণ্ডে হোমগার্ড কাশীনাথ বেরা ও সিভিক ভলান্টিয়ার প্রীতম ভট্টাচার্যকে গ্রেফতার করা হয়েছে। বুধবার একথা জানিয়েছেন, রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য। সেইসঙ্গে তাঁর অভিযোগ, সিটকে কাজে বাধা দেওয়া হচ্ছে। আনিসের পরিবার ও স্থানীয়দের পুলিশের সঙ্গে সহযোগিতার আবেদন জানিয়েছেন ডিজি।
ডিজি মনোজ মালব্য বলেন, আনিসের দেহ আবার ময়নাতদন্ত করতে চায় পুলিশ। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তা ময়নাতদন্তের জন্য আবেদন করা হয়েছে। কিন্তু, কিছু রাজনৈতিক দল সিটের কাজে বাধা দিচ্ছে, বললেন ডিজি।




