games National Special News Special Reports

আন্দোলনকারী কুস্তিগীরদের পাশে দাঁড়াল আইওসি, বিনেশ-সাক্ষীদের নিরাপত্তা দেওয়ার নির্দেশ

0
(0)

খবর লাইভ : বিশ্ব কুস্তি সংস্থার পর এবার আন্দোলনকারী কুস্তিগীরদের পাশে দাঁড়াল আন্তর্জাতিক অলিম্পিক্স কমিটি। এদিন আন্তর্জাতিক অলিম্পিক্স কমিটির পক্ষ থেকে এক বিবৃতি দিয়ে ভারতীয় কুস্তি সংস্থাকে নির্দেশ দেওয়া হয়েছে বিনেশ ফোগাট, সাক্ষী মালিক, বজরং পুনিয়াদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য।

এই নিয়ে এদিন এক বিবৃতির মাধ্যমে আইওসি জানিয়েছে, “ভারতীয় কুস্তিগীরদের সঙ্গে গত এক সপ্তাহ ধরে যে ব্যবহার করা হচ্ছে তা অত্যন্ত বিরক্তিকর। আইওসির তরফে আবেদন করা হচ্ছে যে কুস্তিগীরদের সকল অভিযোগের নিরপেক্ষ তদন্ত করা হোক। ভবিষ্যতে যাতে কুস্তিগীরদের হেনস্থার ঘটনা না ঘটে। কুস্তিগীরদের পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হোক।”

গত রবিবার নতুন সংসদ ভবনের দিকে মিছিল করে যাওয়ার সময় সাক্ষী মালিক, বিনেশ ফোগটদের আটক করে পুলিশ। তাদের হেনস্থা করে দিল্লি পুলিশ। যেভাবে তাঁদের টেনে-হিঁচড়ে পুলিশ ভ্যানে তোলা হয়েছে তার নিন্দা ইতিমধ্যে করেছে বিশ্ব কুস্তি সংস্থা। আর এবার এই নিয়ে সরব হল আন্তর্জাতিক অলিম্পিক্স কমিটি।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *