Health National Special News

Covid 19: দেশে আরও কমল দৈনিক সংক্রমণ !

0
(0)

খবর লাইভ: গত কয়েক সপ্তাহ ধরেই দেশের কোভিড গ্রাফ নিম্নমুখী। ধীরে ধীরে সুস্থতার পথে হাঁটছিল দেশ। কিন্তু, বৃহস্পতিবার আচমকাই দেশের দৈনিক সংক্রমণ সামান্য বেড়েছিল। এই নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন বিশেষজ্ঞদের একাংশ। কিন্তু , অবশেষে স্বস্তি। উল্লেখযোগ্যভাবে কমল দেশের দৈনিক করোনা সংক্রমণ।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২৫ হাজার ৯২০ জন, যা গতকালের থেকে ৪ হাজার ৮৩৭ কম। সংক্রমণ কমলেও উদ্বেগ বাড়চ্ছে কোভিড মৃত্যু। এই সময়ে করোনা প্রাণ কেড়েছে ৪৯২ জনের। গত ২৪ ঘণ্টায় দেশে করোনামুক্ত হয়েছেন ৬৬ হাজার ২৫৪ জন। বর্তমানে দেশে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ২ লাখ ৯২ হাজার ৯২ জন এবং দৈনিক পজিটিভির হার ২.০৭ শতাংশ। করোনা মহামারী শুরুর দিন থেকে এখনও পর্যন্ত দেশে করোনামুক্ত হয়েছেন ৪ কোটি ১৯ লাখ ৭৭ হাজার ২৩৮ জন।

উল্লেখ্য, করোনার তৃতীয় ঢেউয়ের দাপট ধীরে ধীরে কমছে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। তাঁদের কথায়, নতুন করে কোনও ভ্যারিয়্যান্ট তৈরি না হলে আপাতত ভয়ের কোনও কারণ নেই। ওমিক্রন অধিক সংক্রামিত হলেও দেশের সিংহভাগ মানুষের টিকাকরণ সম্পন্ন হয়েছে। ফলে তাঁরা অনেকাংশেই সুরক্ষিত বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে করোনা সংক্রান্ত বিধিনিষেধ নিয়ে সাধারণ মানুষকে সতর্ক থাকার কথা বলছেন তাঁরা।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *