খবর লাইভ: ভোটের ফল বেরোতেই চার পুরনিগমের ভোটে তৃণমূলের রমরমা। এই বিপুল জয়ে মা-মাটি-মানুষকে ধন্যবাদজ্ঞাপন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “আমরা উন্নয়নও করে যাব। আবার গণতান্ত্রিক পদ্ধতিতে ভোটও করব।” দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে তাঁর বার্তা, “আরও বেশি মানবিক হতে হবে।” পাশাপাশি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকেও তোপ দেগেছেন তৃণমূল সুপ্রিমো। ‘ভোগী’ বলে কটাক্ষ করেন তাঁকে।
এদিকে শিলিগুড়ি পুরনিগমের পরবর্তী মেয়র হতে চলেছেন গৌতম দেব। একথা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই। পাশাপাশি তিনি বলেন, বিধাননগরের মেয়র কে হবেন, আলোচনার পরই সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।




