Sabyasachi on Mayor
Bengal and District Special News

WB Municipal Election Results 2022: ‘চেয়ারে যে-ই বসুন, মমতাই মেয়র’, বিধাননগরে জয়ী হয়ে বললেন সব্যসাচী

0
(0)

খবর লাইভ: বিধাননগরে ভোটে জয়ী তৃণমূল প্রার্থী তথা প্রাক্তন মেয়র সব্যসাচী দত্ত। ৩১ নম্বর ওয়ার্ড থেকে ৪ হাজার ৬৪৪ ভোটে জয়ী হয়েছেন তিনি। তবে মেয়র হওয়ার প্রশ্নে এখনই মুখ খুলতে নারাজ সব্যসাচী। তাঁর কথায়, “মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর দল মেয়র ঠিক করবেন।”

তৃণমূল ছেড়ে তাঁর BJP-তে যোগদানে পর বিধাননগরের মেয়র পদের দায়িত্ব দেওয়া হয়েছিল তৎকালীন ডেপুটি মেয়র কৃষ্ণা চক্রবর্তীকে। কিন্তু, বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর সব্যসাচী প্রত্যাবর্তন করেন তৃণমূলে। বিধাননগর পুরসভার ৩১ নম্বর ওয়ার্ডে সব্যসাচীর প্রতিপক্ষ হিসেবে BJP-র প্রার্থী ছিলেন দেবাশিস জানা।

সব্যসাচী বলেন, “বিধাননগরের সমস্ত বাসিন্দাদের এই জয় উৎসর্গ করছি। এই জয়ের কারিগর মমতা বন্দ্যোপাধ্যায়।” বিধাননগর পুরভোটে তিনি জয়ী হলেও মেয়র পদের দায়িত্ব কাকে দেওয়া হবে, তা এখনও নির্ধারিত করা হয়নি বলে জানান সব্যসাচী। পাশাপাশি বিধাননগরের আরও এক প্রাক্তন মেয়র ও জয়ী প্রার্থী কৃষ্ণা চক্রবর্তী মেয়র পদ সম্পর্কে বলেন, “এই সিদ্ধান্ত নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদি তিনি বলেন, রাস্তার ধারে তৃণমূলের পতাকা নিয়েও দাঁড়াতে পারি।”

 

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *