Bengal and District Special News

WB Municipal Election Results 2022: শিলিগুড়ি পুরনিগমের ভোটে পরাজিত অশোক ভট্টাচার্য

0
(0)

খবর লাইভ: শিলিগুড়ি পুরনিগমের ভোটে পরাজিত অশোক ভট্টাচার্য। ৬ নম্বর ওয়ার্ডে দাঁড়িয়েছিলেন তিনি। ৫১০ ভোটে হার বাম নেতার। ভোটযুদ্ধে হারলেন নান্টু পালও। ১২ নম্বর ওয়ার্ড থেকে বিজেপির হয়ে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি। এই ওয়ার্ডে জয়ী তৃণমূল।

১২ ফেব্রুয়ারি রাজ্যের চার পুরনিগমের ভোটপর্ব মেটার পর সোমবার সকাল থেকে শুরু হয়েছে ফলপ্রকাশের পালা। আসানসোল, বিধাননগর, শিলিগুড়ি ও চন্দননগরের লড়াইয়ে অনেকটাই পাল্লা ভারী শাসকদল তৃণমূলের। শিলিগুড়ি ছাড়া বাকি তিন পুরসভা তৃণমূলেরই দখলে ছিল। এবার শিলিগুড়ি পুরনিগমও বামেদের হাত থেকে ঘাসফুল শিবিরের ছিনিয়ে নেওয়ার সম্ভাবনা প্রবল। কড়া নিরাপত্তার মধ্যে সকাল ৮টা থেকে শুরু হয়েছে গণনা। প্রতিটি গণনাকেন্দ্রের বাইরে মোতায়েন বাড়তি পুলিশ। প্রথমে ব্যালট এবং তারপর ইভিএমে ভোটগণনা হবে।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *