খবর লাইভ: জল্পনাই সত্যি হল। তৃণমূলে যোগ দিলেন বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের ভগ্নিপতি সুনীল সিং ও ভাইপো সৌরভ সিং। রবিবার বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের উপস্থিতিতে তৃণমূলের পতাকা তাঁদের হাতে তুলে দেওয়া হয়।
পুরভোটের আগেই বিজেপি ছাড়েন সাংসদের ভাইপো, ভগ্নিপতি এবং ভাগ্নে। দলত্যাগের পর বিজেপির প্রার্থীপদও প্রত্যাহার করে নেন তাঁরা। যার জেরে অস্বস্তিতে পড়ে পদ্মশিবির। এরপরেই মাথাচাড়া দেয় জল্পনা। তবে কি তৃণমূলে যোগ দেবেন সদ্য দলত্যাগীরা ! অবশেষ রবিবারই সেই জল্পনায় সিলমোহর পড়ে গেল।




