খবর লাইভ : বেঙ্গালুরুতে বসেছে IPL মেগা নিলামের আসর। সেখানে ১০ দলের প্রতিনিধিদের পাশাপাশি রয়েছেন বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় এবং সচিব জয় শাহ। লখনউ দলের টেবিলে থাকবেন কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা। কেকেআর-এ সিইও বেঙ্কি মাইসোর, বোলিং কোচ ভরত অরুণরা রয়েছেন।
নিলামের শুরুতেই ৮ কোটি ২৫ লক্ষে ধবনকে কিনে নেয় পঞ্জাব সুপার কিংস। দিল্লি এবং রাজস্থানের মধ্যে লড়াই শুরু হলেও পরে যোগ দিয়ে বাজিমাত করে পঞ্জাব।
আরও এক তারকা প্যাট কামিন্সকে কিনে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। ৭ কোটি ২৫ লক্ষে প্যাট কামিন্সকে কিনল KKR। ৫ কোটি টাকায় অশ্বিনকে কিনে নিয়েছে রাজস্থান রয়্যালস।




