Rahul Bajaj
Business National

প্রয়াত বিশিষ্ট শিল্পপতি রাহুল বাজাজ

0
(0)

খবর লাইভ: প্রয়াত হলেন বিখ্যাত শিল্পপতি এবং বাজাজ গ্রুপের প্রাক্তন চেয়ারম্যান রাহুল বাজাজ। তাঁর বয়স হয়েছিল 83 বছর। দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন তিনি।

1965 সালে বাজাজ গ্রুপের দায়িত্ব নেন রাহুল বাজাজ। প্রায় 5 দশক ধরে বাজাজ গ্রুপ অফ কোম্পানির সঙ্গে যুক্ত ছিলেন তিনি। দু’চাকার ও তিন চাকার গাড়ির ক্ষেত্রে বাজাজ অটোকে শীর্ষস্থানে নিয়ে গিয়েছিলেন তিনি। শারীরিক কারণে গত বছরেরই এপ্রিলের শেষে Bajaj Auto-র চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিয়েছিলেন তিনি। রাহুল বাজাজ ছিলেন দেশের সফল শিল্পপতিদের মধ্যে অন্যতম।

1938 সালের 10 জুন কলকাতাতে জন্ম হয়েছিল প্রাক্তন বাজাজ চেয়ারম্যানের। দিল্লি বিশ্ববিদ্যালয়ের সেন্ট স্টিফেন কলেজ থেকে অর্থনীতি নিয়ে পড়াশোনা করেছিলেন তিনি। এছাড়াও হার্ভার্ড বিজনেস স্কুল থেকে MBA ডিগ্রি অর্জন করেছিলেন রাহুল বাজাজ। 2006 থেকে 2010 পর্যন্ত রাজ্যসভার সদস্য পদে ছিলেন রাহুল বাজাজ। 2001-এ পদ্মভূষণ সম্মান ও পেয়েছিলেন তিনি।

 

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *