খবর লাইভ: IPL নিলাম চলাকালীন অজ্ঞান হয়ে পড়লেন সঞ্চালক হিউ এডমিডেস। নিলাম চলাকালীন হঠাৎই দাঁড়িয়ে থাকা অবস্থা থেকে মাটিতে পড়ে যান তিনি। সেই সময় শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসরঙ্গর নিলাম চলছিল।
সূত্রের খবর, হিউ সুস্থ আছেন। আড়াই হাজারের বেশি নিলাম করেছেন হিউ। ২০১৮ সালে জয়পুরে আইপিএল-এর নিলাম করেন তিনি। প্রথম বার সেটাই তাঁর আইপিএল নিলাম।




