খবর লাইভ : বিজেপিতেই আছেন মুকুল রায়। তাঁর বিধায়ক পদ খারিজের মামলায় রায়ে একথা জানিয়ে দিলেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।
রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আবেদন খারিজ করে তিনি জানান, “মুকুল বিজেপি-তেই আছে। তাই তাঁর বিধায়ক পদ খারিজ করা হচ্ছে না।”
গত মে মাসে রাজ্যে বিধানসভা নির্বাচনের পর জুন মাসে মুকুল বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ায় দলত্যাগ বিরোধী আইনে তাঁর বিধায়ক পদ খারিজের আবেদন করেন শুভেন্দু। ‘দলত্যাগী’ মুকুলকে পাবলিক অ্যাকাউন্টস কমিটির (পিএসি) চেয়ারম্যান করার বিরোধিতা করে একটি মামলাও সুপ্রিম কোর্টে দায়ের হয়।




