Health National Special News

দেশে করোনা প্রকোপ স্তিমিত হওয়ার ইঙ্গিত; ২৪ ঘণ্টায় আরও কমল সংক্রমণ

0
(0)

খবর লাইভ: করোনার তৃতীয় ঢেউ স্তিমিত হয়ে আসছে ! এমনই জোরালো ইঙ্গিত পাওয়া যাচ্ছে গত কয়েকদিনের সংক্রমণ কমার পরিসংখ্যানে। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৫৮ হাজার ৭৭ জন। বৃহস্পতিবার দেশে করোনায় আক্রান্তের সংখ্যা ছিল ৬৭ হাজার ৮৪ জন।

তবে সংক্রমণ কমলেও কোভিডে মৃত্যু উদ্বেগে রাখছে সরকারকে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৬৫৭ জনের। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় শুধুমাত্র কেরালাতেই করোনায় মৃত্যু হয়েছে ১৮৮ জনের। গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ১ লাখ ৫০ হাজার ৪০৭ জন। এরফলে দেশে বর্তমানে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৬ লাখ ৯৭ হাজার ৮০২ জন। দেশে বর্তমানে করোনা পজিটিভিটির হার ৩.৮৯ শতাংশ। করোনা মহামারী শুরুর দিন থেকে এখনও পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫ লাখ ৭ হাজার ১৭৭ জনের।

গত ২৪ ঘণ্টায় করোনা (Coronavirus) সংক্রমণের নিরিখে দেশে শীর্ষে রয়েছে কেরালা। সেখানে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৪২০ জন। এরপরেই মহারাষ্ট্র। গত ২৪ ঘণ্টায় সেখানে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৬ হাজার ২৪৮ জন।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *