CM on Flood
খবর লাইভ: গত কয়েকদিন দক্ষিণবঙ্গে লাগাতার বৃষ্টিতে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বেশ কয়েকটি জেলায় বৃষ্টিতে এখনও পর্যন্ত ১৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সোমবার নবান্নে বন্যা পরিস্থিতি নিয়ে বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই উদ্বেগ প্রকাশ করে তিনি ক্ষতিপূরণের কথা ঘোষণা করেন। অতিবৃষ্টির জেরে মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন তিনি।
শুধু ক্ষতিপূরণই নয়, রাজ্যের মন্ত্রীদের দুর্গত এলাকা পরিদর্শনে যাওয়ার নির্দেশও দিয়েছেন তিনি। পাশাপাশি মুখ্যমন্ত্রী দুর্গতদের কাছে দ্রুত ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়ারও নির্দেশ দিয়েছেন। প্রয়োজনে প্রতিনিয়ত ক্ষতিগ্রস্ত এলাকায় গিয়ে সংশ্লিষ্ট জনপ্রতিনিধিদের নজরদারি চালানোর নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিকে সোমবারই ঘাটালের প্লাবিত এলাকা পরিদর্শনে যান রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় এবং সেচমন্ত্রী সৌমেন মহাপাত্র। আগামী কয়েক দিন প্লাবিত জেলাগুলি পরিদর্শন করবেন সেচমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ও। মঙ্গলবার হাওড়া জেলার উদয়নারায়নপুর এবং আমতায় যান তিনি। বুধবার যাবেন হুগলি জেলার খানাকুলে।
হুগলি জেলার আরামবাগ মহকুমার বেশ কিছু এলাকায় বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় ত্রাণ ও উদ্ধারকাজে সেনা নামাতে হয়েছিল। মুখ্যমন্ত্রী বন্যাদুর্গত এলাকায় যে সমস্ত সামগ্রীর সবচেয়ে বেশি প্রয়োজন, বিপর্যয় মোকাবিলা দফতর মারফত তা পৌঁছে দেওয়ার কাজে গতি আনতে নির্দেশ দিয়েছেন।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…